National

আলু ভাজা কেড়ে নিল মহিলার প্রাণ

বিকেলবেলায় টুকটাক মুখরোচক খাবার সব পরিবারেই খাওয়া হয়ে থাকে। যেখানে ভাজা জাতীয় খাবার প্রাধান্য পায়। সঙ্গে চা তো আছেই। বিকেলের হাল্কা টিফিন বলতে যা বোঝায় তাই। সেই টিফিন যে এমন প্রাণঘাতী হয়ে যাবে কে জানত! এক ৪৫ বছরের মহিলা ও তাঁর মা বিকেলে চায়ের সঙ্গে আলু ভাজা খাচ্ছিলেন। গোল গোল করে কাটা আলু সামান্য বেসনজাতীয় জিনিসে চুবিয়ে ভাজা। সেই আপাত নিরীহ ভাজাই কেড়ে নিল মহিলার প্রাণ।

পুলিশ জানাচ্ছে, চেন্নাইয়ের বাসিন্দা ওই ৪৫ বছরের মহিলা পদ্মাবতী মায়ের সঙ্গে আলু ভাজা খাওয়ার সময় তাঁর গলায় শ্বাসনালীতে আলু ভাজা আটকে যায়। দম প্রায় বন্ধ হয়ে আসে। ঘরোয়া টোটকা যা যা হয় সবই চেষ্টা করে দেখা হয়। কিন্তু কোনও ফল হয়নি। অগত্যা তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন পরিবারের লোকজন।

পদ্মাবতীকে কাছের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করার পর জানান হাসপাতালে আনার আগেই পদ্মাবতীর মৃত্যু হয়েছে। শ্বাসনালীতে আলু ভাজা এমনভাবে আটকে যায় যে তিনি আর শ্বাস নিয়ে উঠতে পারেননি। দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর স্বামী রয়েছেন। এমন দুর্ভাগ্যজনক ঘটনায় গোটা পরিবার শোকস্তব্ধ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026