National

১২ বছরে ৫০০ বালিকাকে ধর্ষণ! গ্রেফতার ‘সিরিয়াল রেপিস্ট’

গত ১২ বছরে তার শিকার ৫০০-র ওপর নাবালিকা। প্রত্যেকেই কোনও না কোনও সময়ে তার লালসার শিকার হয়েছে। ধর্ষিত হয়েছে। কিন্তু পুরো কাজ এতটাই সন্তর্পণে সারা হত যাতে কাকপক্ষীও টের না পায়। পুলিশ তার টিকিটিও ছুঁতে না পারে। কিন্তু সেই আত্মবিশ্বাস ধাক্কা খেল এদিন। যখন পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হল। পূর্ব দিল্লির অশোকনগর এলাকা। এখানেই গত ১০ জানুয়ারি ২টি মেয়েকে ভুলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করে তাদের পরিবার। বাবা কিছু পাঠিয়েছেন বলে তাদের ভুলিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়ার পরই ২ নাবালিকা কাঁদতে শুরু করে। তৎক্ষণাৎ চম্পট দেয় অপহরণকারী। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে। তারপর সিসিটিভি ফুটেজ দেখে সুনীল রাস্তোগী নামে বছর ৩৮-এর এক ব্যক্তিকে গ্রেফতার করে। পেশায় দর্জি সুনীল পুলিশের কাছে তার অপরাধ কবুল করেছে। পাশাপাশি ধরা পড়ায় কিছুটা অবাকও হয়েছে সে। দাবি করেছে, সে যে কখনও ধরা পড়তে পারে তা ভাবতেই পারেনি! পুলিশকে সুনীল জানিয়েছে গত ১২ বছর ধরে ৯ থেকে ১১ বছরের বালিকাদের ভুলিয়ে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করত সে। গত ১২ বছর ধরে একাজ সে প্রায়শই করেছে। এখনও পর্যন্ত তার শিকার ৫০০-র ওপর বালিকা। শুধু দিল্লি নয়, একাজ করার জন্য উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডেও যাতায়াত ছিল ৩ কন্যা সহ ৫ সন্তানের পিতা সুনীল রাস্তোগীর। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এই সিরিয়াল রেপিস্ট।

 

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026