National

ফিল্মি কায়দায় চালককে অপহরণ করে ট্রাক ভর্তি পেঁয়াজ লুঠ

ট্রাকে ঠাসা ছিল পেঁয়াজের বস্তা। এখনও দেশ জুড়ে দুর্মূল্য পেঁয়াজ। সেই মহার্ঘ্য পেঁয়াজ ভরা ট্রাক এখন যেন সোনা ভরা ট্রাকের মর্যাদা পাচ্ছে লুঠেরাদের কাছে। অন্তত যেভাবে হাইরোডে ট্রাকের চালককে অপহরণ করে তারপর ট্রাক ভর্তি পেঁয়াজ লুঠ করল ডাকাতরা। তাতে এমন মনে হওয়ায় ভুলটা কোথায়! ১০২ বস্তা পেঁয়াজ ছিল ট্রাকে। পরিমাণ ৫১ কুইন্টাল। এই বাজারে যার দাম নেহাত কম নয়। সেই পেঁয়াজ রীতিমত ফিল্মি কায়দায় লুঠ করল ডাকাতরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ। উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে বিহারের জেহানাবাদে আসছিল ওই পেঁয়াজ। বিহারের কৈমূর জেলার ওপর দিয়েই যেতে হয় জেহানাবাদ। ট্রাকের চালক পুলিশকে জানিয়েছেন, ট্রাক যখন রাত ১০টা নাগাদ কৈমূর জেলার ওপর দিয়ে যাচ্ছিল তখন তাঁর পথ আটকায় অন্তত ৬ জন সশস্ত্র ব্যক্তি। তারপর বন্দুকের নলের মুখে তাঁকে ট্রাক থেকে নামিয়ে অপহরণ করে তারা। তাঁকে নিয়ে যাওয়া হয় কম করে ৫ কিলোমিটার দূরে একটি জায়গায়।

রাত ২টো নাগাদ ট্রাক চালককে ছেড়ে দেয় ডাকাতরা। ডাকাতদের হাত থেকে ছাড়া পেয়ে ওই চালক যখন ফের ট্রাকের কাছে ফেরত আসেন তখন দেখেন ট্রাক বোঝাই পেঁয়াজের একটাও বস্তা পড়ে নেই। সব লুঠ হয়ে গেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বিহারে এখনও পেঁয়াজ কেজি প্রতি ১০০ টাকার ওপরই বিক্রি হচ্ছে। ঠিক এমনই ভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহেও একটি ট্রাক লুঠ হয়। সেই ট্রাকে অবশ্য ভর্তি ছিল রসুন। একই কায়দায় রসুনের ৬৪টি বস্তা লুঠ হয়েছিল। ২টি ঘটনার মধ্যে অনেক মিল রয়েছে। ঘটনা ২টিই ঘটল বিহারের কৈমূর জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026