National

রাহুল প্রিয়াঙ্কাকে পেট্রোল বোমা বলে আক্রমণ করলেন মন্ত্রী

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে অদ্ভুত শব্দে আক্রমণ করলেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী। গান্ধী পরিবারের এই ২ সদস্যকে এদিন পেট্রোল বোমা বলে আক্রমণ করেন তিনি। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেন, রাহুল ও প্রিয়াঙ্কা হলেন পেট্রোল বোমা। যেখানে যান সেখানেই আগুন ধরানোর চেষ্টা করেন। তাই দেশের মানুষের উচিত তাঁদের থেকে দূরে থাকা। সাবধান থাকা। স্বভাবতই এমন আক্রমণাত্মক ভাষায় কংগ্রেসের তরফে সমালোচনার ঝড় উঠেছে।

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এদিন উত্তরপ্রদেশের মেরঠে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তবে তাঁদের সেখানে যেতে দেওয়া হয়নি। তাঁদের পথেই আটকে দেওয়া হয়। রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে কংগ্রেসের অন্য কয়েকজন নেতাও ছিলেন। সকলকেই রাস্তায় আটকে দেয় পুলিশ। মেরঠ বাইপাস রোডে তাঁদের গাড়ি আটকায় পুলিশ।

পুলিশের তরফে তাঁদের জানানো হয় শহরের অনেক জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। তাই তাঁদের ঢুকতে দেওয়া যাবেনা। কংগ্রেস নেতারা জানান তাঁরা ১৪৪ ধারা ভাঙতে চান না। কেবল ৩ জন নেতা গিয়ে পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। যা ১৪৪ ধারাকে ভাঙে না। যদিও তার পরও তাঁদের যেতে দেওয়া হয়নি। ফলে ফিরে আসেন গান্ধী ভাই-বোন ও কংগ্রেস নেতারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026