National

মৃত্যুতে শেষ ভালবাসা, জঙ্গলে মিলল প্রেমিক প্রেমিকার দেহ

একমাস হয়ে গেল তাঁরা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। তাঁদের খোঁজ চলছিল। পুলিশও তাঁদের খোঁজ পাচ্ছিল না। অবশেষে পাওয়া গেল তাঁদের। তবে মৃত অবস্থায়। একটি জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হয় প্রেমিক প্রেমিকার দেহ। মৃত্যু তাঁদের ভালবাসাকে সম্পূর্ণ হতে দিল না। পুলিশ তদন্ত শুরু করেছে। এটা বোঝার চেষ্টা হচ্ছে এই মৃত্যু আত্মহত্যা, নাকি পরিবারের সম্মান রক্ষার্থে তাঁদের হত্যা করেছে তাঁদের পরিবারের লোকজনই।

৩০ বছরের মহীপাল সিং ভালবেসেছিল ২৫ বছরের রীতুকে। তাঁদের ভালবাসা যতই গভীর হয়েছে ততই তাঁদের ভালবাসার ওপর নেমে এসেছে পরিবারের অসম্মতি। কঠোর অবস্থান নেয় তাঁদের পরিবার। ফলে দুজনেই বুঝতে পারেন তাঁদের ভালবাসা বিয়েতে পূর্ণতা পাবেনা। অন্তত পরিবারের সম্মতিক্রমে তো ননই। তারপরই একদিন দুজনে বাড়ি থেকে পালিয়ে যান।

তাঁদের খোঁজ শুরু হয়। পুলিশও তন্নতন্ন করে তাঁদের খোঁজ চালাচ্ছিল। অবশেষে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের সীমান্তে বিজনৌর জেলার চিড়িয়াপুর গ্রামের কাছে এক গহন অরণ্যে তাঁদের খোঁজ মেলে। ২টি দেহের অবস্থা দেখে পুলিশের অনুমান তাঁদের দিন ১৫ আগেই মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি পড়ে থাকা দেহ ওখানে এল কীভাবে তা নিয়ে ভাবছে পুলিশ। তবে কী দুজনে আত্মহত্যা করেই নিজেদের ভালবাসাকে অমর করার চেষ্টা করলেন। নাকি তাঁদের ২ পরিবারই তাঁদের নিয়ে গিয়ে হত্যা করল। পুলিশ খুঁজে দেখছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026