National

বিমানে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের সঙ্গে যাত্রীদের ঝগড়া ভাইরাল

বিমানে একটি জানালার ধারে অতিরিক্ত পায়ের জায়গা থাকা আসনে বসেছিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। বিভিন্ন সময়ে প্রজ্ঞা ঠাকুর বিতর্কিত মন্তব্য করে দলেরই অস্বস্তির কারণ হয়েছেন। এবার বিমানে যাত্রীদের সঙ্গে ঝগড়া হল তাঁর। যে ভিডিও ভাইরাল হল। ১ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওটি ৭৬ হাজার বারের বেশি দেখা হয়েছে। সেখানে তাঁর ওই আসনে বসা নিয়ে বচসা চলছে।

বচসায় এক মহিলাকে দেখা না গেলেও তাঁর গলা শোনা গেছে। যিনি অভিযোগ করছেন যে বিমান সংস্থার কোনও পেশাদারিত্ব নেই। এক ব্যক্তি এগিয়ে আসেন প্রজ্ঞা ঠাকুরের সঙ্গে কথা বলতে। তিনি বলেন, সাংসদ হিসাবে তিনি একজন জন প্রতিনিধি। তাই তাঁর জনতার সুবিধা অসুবিধা দেখা উচিত। যে সিট তাঁর জন্য বরাদ্দই নয় সেখানে তিনি বসবেন কেন। মানুষের কথা মাথায় রেখে প্রজ্ঞা ঠাকুরের উচিত পরের বিমান ধরে যাওয়া বলেও জানান তিনি।

প্রজ্ঞা ঠাকুরের তাঁর আচরণের জন্য লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করতেই সাংসদ পাল্টা ভাষা ঠিক রাখার পরামর্শ দেন ওই ব্যক্তিকে। যদিও এই ব্যক্তি জানিয়ে দেন লজ্জা শব্দটা কোনও খারাপ কথা নয়। এই তর্কের পর অবশ্য বিমান ছাড়ে। তবে বচসার জেরে কিছুটা দেরি হয়। দিল্লি থেকে ভোপালগামী ওই স্পাইস জেটের বিমান ভোপালে নামার পর প্রজ্ঞা ঠাকুর অভিযোগ দায়ের করেন যে তাঁর সঙ্গে বিমানকর্মীরা খারাপ ব্যবহার করেছেন। যদিও তাঁর আচরণের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হন বিজেপি সাংসদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026