National

নাগরিকত্ব আইনের পক্ষে বিবৃতি জারি করলেন বুদ্ধিজীবী ও শিক্ষাবিদেরা

দেশ জুড়ে যখন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তোলপাড় শুরু হয়েছে। গুলিতে মানুষের প্রাণ যাচ্ছে। সেই অস্থির পরিস্থিতিতে এবার সংশোধিত নাগরিকত্ব আইনের পাশে দাঁড়িয়ে বিবৃতি জারি করলেন দেশের ১ হাজার ১০০ জন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ। তাঁদের দাবি, এই আইনের হাত ধরে দীর্ঘদিনের দাবি পূরণ হল। তাঁরা একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, কংগ্রেস, সিপিএম সহ বিভিন্ন দলের তরফে বিভিন্ন সময়ে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এবার সেই দাবি পূরণ হবে।

সিএএ-র পক্ষে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে এই আইনের জন্য অভিনন্দনও জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, এই আইন কোনও দেশ থেকে ভারতে এসে ভারতের নাগরিকত্ব চাওয়া মানুষকে আটকাবে না। সে নাগরিকত্ব প্রার্থী যে ধর্মেরই হননা কেন। তাছাড়া বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের মতে, এই আইন উত্তরপূর্বের রাজ্যগুলির দীর্ঘদিনের চাহিদার কথা শুনেছে আর দাবিমত কাজ করেছে।

বিবৃতিতে সমর্থন থাকা এই ১ হাজার ১০০ জন বুদ্ধিজীবী ও শিক্ষাবিদরা অনুরোধ করেছেন কেউ যেন কারও ভুল প্রচারের ফাঁদে পা না দেন। সব জাতি, ধর্ম, বর্ণের কাছে এই আবেদন জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত এখনও পর্যন্ত ১০ জনের ওপর মানুষের প্রাণ গিয়েছে সিএএ বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে। বহু গাড়ি জ্বলেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে। আহত হয়েছেন অনেকে। বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026