National

জয়পুর বিস্ফোরণে অভিযুক্ত ৪ জনকে ফাঁসির সাজা দিল আদালত

২০০৮ সাল। জয়পুরে ধারাবাহিক বিস্ফোরণে হৈচৈ পড়ে যায়। মৃত্যু হয় ৭১ জনের। আহত হন ১৮৫ জন। ১৩ মে ২০০৮ সালে গোলাপি শহরের ৮টি জায়গায় বিস্ফোরণ হয়। আতঙ্ক চরম আকার নেয় শহরে। সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১৩ জনকে অভিযুক্ত করে পুলিশ। তাদের মধ্যে ৫ জন জয়পুরের জেলে বন্দি রয়েছে। ৩ জন হায়দরাবাদের জেলে ও ৩ জন দিল্লির জেলে বন্দি। ২ জন এখনও নিখোঁজ। বাকি ২ জন বাটলা হাউস এনকাউন্টারে প্রাণ হারায়।

জয়পুরের জেলে বন্দি ৫ জনের মধ্যে ৪ জনকে শুক্রবার মৃত্যুদণ্ড দিল জয়পুরের বিশেষ আদালত। বাকি ১ জনকে প্রমাণের অভাবে মুক্তি দিয়েছে আদালত। গত বুধবারই ৪ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। শুক্রবার ছিল সাজা ঘোষণা। তার আগে দোষী ৪ জনকে আদালতে আনার পর তাদের হাতের হাতকড়া খুলে দেওয়া হয়। তাদের সাজা ঘোষণা হওয়ার আগেই দোষী ৪ জনকে আদালতে হাসাহাসি করতেও দেখা যায়।

জয়পুরের চাঁদপল ঘাট, বড়ি চৌপাড, ত্রিপয়া বাজার, জহুরি বাজার ও সঙ্গনেরি গেট মিলিয়ে ৫ জায়গায় মাত্র ১২ থেকে ১৫ মিনিটের ব্যবধানে ৮টি জোড়াল বিস্ফোরণ হয়। ভিড়ে ঠাসা এলাকায় মুহুর্তে শ্মশানের নীরবতা নেমে আসে। মানুষ আর্তনাদ করতে থাকেন। চারিদিকে ছড়িয়ে পড়ে পোড়া গন্ধ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে মানুষে দেহ। আহতদের আর্তনাদে বাতাস ভারী হয়ে আসে। সেই ঘটনায় অবশেষে ৪ অভিযুক্তের ফাঁসির সাজা শোনাল আদালত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026