প্রতীকী ছবি
২ সাংবাদিক একসঙ্গে ছিলেন। একজন কাজ করেন একটি টিভি চ্যানেলে। অন্যজন একটি সংবাদপত্রে। ২ জনেই বৃহস্পতিবার রাতে রওনা দেন চণ্ডীগড়ের উদ্দেশে। সেখানে কাজের প্রয়োজনেই যাচ্ছিলেন তাঁরা। পথে পঞ্জাবের মোগা শহরের কাছে তাঁদের পথ আটকায় এক দুষ্কৃতি। তারপর তাঁদের খুব কাছ থেকে গুলি করা হয়। স্বয়ংক্রিয় বন্দুক থেকে তাঁদের গুলি করে আততায়ী।
পুলিশ জানাচ্ছে, গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিউজ চ্যানেলের সাংবাদিক জোবানপ্রীত সিং-এর। কিন্তু গুলি লাগলেও প্রাণে বেঁচে যান স্থানীয় সংবাদপত্রের সাংবাদিক গুরচিত সিং। গুরচিতকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে লুধিয়ানার একটি বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে গুরচিতের মৃত্যুর আশঙ্কা আর নেই। তবে আঘাত গুরুতর।
কেন তাঁদের ওপর এমন প্রাণঘাতী হামলা হল? কে ওই আততায়ী? কিছুই পরিস্কার নয় পুলিশের কাছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে তারা। তবে এই ঘটনায় পঞ্জাবে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবিলম্বে আততায়ীকে গ্রেফতার করে তাকে উপযুক্ত সাজা দিতে হবে বলে সাংবাদিক মহল থেকে দাবি উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…