ফাইল : কুলদীপ সিং সেনগার, ছবি - আইএএনএস
উন্নাও ধর্ষণকাণ্ডে বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেনগারকে দোষী সাব্যস্ত আগেই করেছিল দিল্লি তিস হাজারি আদালত। বাকি ছিল সাজা ঘোষণা। তা অবশেষে শুক্রবার ঘোষণা হল। কুলদীপকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। যতদিন সে বাঁচবে তাকে ততদিন গারদের পিছনেই কাটাতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত। সেইসঙ্গে কুলদীপ সিং সেনগারকে ১ মাসের মধ্যে ২৫ লক্ষ টাকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারমধ্যে ১০ লক্ষ টাকা ওই কিশোরীর পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ বাবদ। তবে কুলদীপের সঙ্গে এই কাণ্ডে অভিযুক্ত শশী সিংকে বেনিফিট অফ ডাউটে মুক্তি দিয়েছে আদালত।
উত্তরপ্রদেশের উন্নাওতে ২০১৭ সালে একটি ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার হয় এক কিশোরী। তাকে অপহরণ করে ধর্ষণ করা হয়। সেই ঘটনার পর ওই কিশোরীর অভিযোগ পর্যন্ত গ্রহণ করেনি পুলিশ বলে অভিযোগ। কারণ ওই কিশোরীর অভিযোগ ছিল তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার তাকে ধর্ষণ করেছে। পুলিশ অভিযোগ তো নেয়ইনি তার ওপর ওই কিশোরীর বাবাকে এসে মারধর করে কুলদীপের ভাই অতুল সেনগার। অভিযোগ, প্রবল মারে তখন ওই কিশোরীর বাবার মৃতপ্রায় অবস্থা হয়। কিন্তু সেই অবস্থায় তাঁকেই বরং পুলিশ গ্রেফতার করে হাসপাতালের বদলে থানায় নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার পর আর স্থির থাকতে পারেনি ওই কিশোরী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করে সে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই হৈচৈ শুরু হয়ে যায়। বিজেপি নেতার নাম জড়ানোয় অস্বস্তিতে পড়ে বিজেপি। পরে কুলদীপ সিং সেনগারকে বহিষ্কার করে দল। দলের ৪ বারের বিধায়ককে দল থেকে গত অগাস্টে বহিষ্কার করে বিজেপি। বিজেপি নেতারাও দলের প্রাক্তন ৪ বারের বিধায়কের ওপর থেকে হাত তুলে নেন। জানিয়ে দেন আইন আইনের পথে চলবে। তাতে সেনগারের যা সাজা হওয়ার হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…