National

নমাজ শেষে জামা মসজিদে কয়েক হাজার মানুষের বিক্ষোভ

শুক্রবারের নমাজের শেষে দিল্লির জামা মসজিদে এদিন সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন বহু মানুষ। গোটা চত্বর মানুষে মানুষে ছেয়ে যায়। বিক্ষোভ অবশ্য শান্তিপূর্ণই ছিল। একইসঙ্গে এদিন জামা মসজিদ এলাকায় বিক্ষোভ দেখায় ভীম আর্মি। চন্দ্রশেখর আজাদের ভীম আর্মি এদিন হাতে ভারতীয় সংবিধান ও আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভে সামিল হয়। ফলে গোটা এলাকা বিক্ষোভকারীতে ছেয়ে যায়।

জামা মসজিদ চত্বর যেহেতু ধর্মীয় স্থান, তাই সেখানে বিক্ষোভ প্রদর্শনের অনুমতি না থাকলেও এদিন বহু মানুষের জমায়েত হয় এখানে। প্রচুর পুলিশও মোতায়েন করা হয়। তবে পুলিশকে কোনও বড় ধরনের সমস্যা সামলাতে হয়নি। ভারতের বিশাল পতাকা হাতে চলে বিক্ষোভ। অনেকের হাতেই ভারতের জাতীয় পতাকা ছিল। মুখে ছিল হিন্দুস্তান জিন্দাবাদ ধ্বনি।

দিল্লির জামা মসজিদ চত্বরে এদিন সকাল থেকে যে বিক্ষোভ শুরু হয় তা প্রায় দিনভর বজায় ছিল। ফলে আশপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পুলিশ রাস্তা ব্যারিকেড করে আটকে দেয়। অন্যদিকে মেট্রো রেলের স্টেশনও বন্ধ রাখা হয়। দিল্লির জামা মসজিদ এলাকার ৪টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। যারমধ্যে রয়েছে জামা মসজিদ, চৌরি বাজার, লালকেল্লার মত স্টেশন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026