National

ছড়াচ্ছে আন্দোলন, অগ্নিসংযোগ, পাথরবর্ষণ, পাল্টা জলকামান, গুলি

উত্তরপ্রদেশে বুলন্দশহর, ভাদোহি, গোরক্ষপুর, কানপুর, একের পর এক জায়গা এদিন নাগরিকত্ব আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ভয়ংকর চেহারা নেয়। কোথাও পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মত পাথরবর্ষণ হয়। কোথাও গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। হিংসাত্মক চেহারা নেয় আন্দোলন। কানপুরে হিংসা থামাতে পুলিশকে গুলি চালাতে হয়। জানা যাচ্ছে গুলিতে ৭ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ এদিন হায়দরাবাদেও ছড়ায়। হায়দরাবাদের মক্কা মসজিদে নমাজের শেষে এদিন শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হন বহু মুসলিম মানুষজন। হায়দরাবাদ তো বটেই, সেইসঙ্গে তেলেঙ্গানার অনেক শহরেই এদিন সিএএ-র বিরুদ্ধে আন্দোলন হয়। তবে গড়পড়তা সব আন্দোলনই ছিল শান্তিপূর্ণ। মহারাষ্ট্রে এতদিন সিএএ বা এনআরসি নিয়ে তেমন কিছু না হলেও শুক্রবার সেখানেও আন্দোলন শুরু হয়েছে।

খোদ মুম্বইতে শুক্রবার আন্দোলন হয়। মুম্বই ছাড়াও মহারাষ্ট্রের অনেক জায়গায় আন্দোলন ছড়াচ্ছে। আন্দোলন অনেক জায়গায় এদিন হিংসাত্মক চেহারা নেয়। সরকারি বাসে পাথর বর্ষণ হয়। এদিকে মেঙ্গালুরুতে গত বৃহস্পতিবার সিএএ বিরোধী আন্দোলনে গুলি চালনার ঘটনায় ২ জনের মৃত্যুর পর এদিন সেখানে কার্ফু জারি হয়েছে। শুক্রবার বেঙ্গালুরু থেকে মেঙ্গালুরু পৌঁছয় কংগ্রেসের একটি প্রতিনিধিদল। কিন্তু তাদের বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026