National

অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবোঝাই বিমান

সুরাট থেকে গোয়া আসছিল স্পাইসজেটের একটি বিমান। বিমানটি গোয়ার ডাবোলিম বিমানবন্দরে নামার জন্য তৈরি হয়। অনেকটা নেমেও আসে নিচের দিকে। রানওয়ে ছোঁয়ার একটু আগেই বিমানের নোজ ল্যান্ডিং গিয়ার বেরিয়ে আসে। কিন্তু রানওয়ে কন্ট্রোলার হিসাবে থাকা এক আধিকারিক লক্ষ্য করেন বিমানের নোজ ল্যান্ডিং গিয়ার বেরিয়ে আসেনি। দ্রুত তিনি বিষয়টি এটিএস-কে জানান।

বিমান তখন আরও নেমে এসেছে। রানওয়ে ছোঁয়ার অপেক্ষা। এটিএস আর সময় নষ্ট না করে পাইলটকে বিমান রানওয়েতে নামাতে বারণ করে। বরং সেটি ফের ওপরে নিয়ে গিয়ে চক্কর মারতে বলে। পাইলটকে সমস্যার কথা জানানোও হয়। তাঁকে ফের চেষ্টা করতে বলা হয়। পাইলট ফের চেষ্টা করেন বিমানটিকে ল্যান্ড করানোর। কিন্তু এবারও নোজ ল্যান্ডিং গিয়ার বার হয়নি। আর নোজ ল্যান্ডিং গিয়ার না বার হলে বিমান নামাতে গেলেই দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে।

তৃতীয়বার ফের বিমান অবতরণের চেষ্টা হয়। এবার পুরোটা না হলেও নোজ ল্যান্ডিং গিয়ার কিছুটা বেরিয়ে আসে। আর সময় নষ্ট করেননি পাইলট। বিমান অবতরণের সবরকম সুরক্ষার কথা মাথায় রেখে তিনি বিমানটিকে অবতরণ করান। চূড়ান্ত সতর্ক ছিলেন ভারতীয় নৌসেনা পরিচালিত ডাবোলিম বিমানবন্দরের আধিকারিকরা। বিমান অবতরণ করে ঠিকঠাক। এ যাত্রায় প্রাণে রক্ষা পান যাত্রীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026