National

কলকাতায় কিপটে শীত, কাশ্মীর-হিমাচলে দরাজ!

ঘোর শীতেও কলকাতার পারদ চড়া হলে কী হবে! কাশ্মীর, হিমাচল কিন্তু রয়েছে শীতের মেজাজেই। একটানা তুষারপাত হয়েই চলেছে। সাদা হয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। এদিকে তুষারপাতের শুরুতে পর্যটকদের মধ্যে খুশির বন্যা বইলেও এবার আস্তে আস্তে বাড়ছে বুকের ধুকপুকুনি। পরিবার নিয়ে আপাতত হোটেল বন্দি তাঁরা। রাস্তা বলেই কিছু নেই তো যাবেন কোথায়? তারসঙ্গে অনেক জায়গায় লোডশেডিং। বিদ্যুৎ নেই। যেমন খুশি খাওয়াও মিলছে না। কয়েক জায়গায় খাবার জলেরও সমস্যা শুরু হয়েছে। কাশ্মীর এবং হিমাচলের অনেক জায়গায় চিত্রটা প্রায় এক। শৈল শহর সিমলা হয়ে অনেকেই কুলু বা মানালি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখন সিমলাতেই এত বরফ পড়েছে যে রাস্তাই পুরু বরফের তলায় হারিয়ে গেছে। ফলে সিমলা থেকেই বাড়ি ফিরতে চাইছেন তাঁরা। কারণ সিমলারই যদি এই অবস্থা তাহলে মানালি কী অবস্থায় রয়েছে তা ভেবেই কূলকিনারা পাচ্ছেননা তাঁরা। সিমলার পারদও হিমাঙ্কের নিচে নেমে গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সকালে কিছুক্ষণ তুষারপাত বন্ধ হলেও আগামী কয়েকদিন তুষারপাতের হাত থেকে রেহাই পাবেনা সিমলা। রিপোর্ট বলছে, ১৯৯১ সালের পর এত বরফ সিমলায় অন্তত কখনও পড়েনি!

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026