National

ইভটিজিংয়ের প্রতিবাদ, কিশোরীকে রাস্তায় দাঁড় করিয়ে অর্ধনগ্ন করল অভিযুক্তেরা

খোলা রাস্তার ওপর এক ১৭ বছরের কিশোরীর জামাকাপড় ছিঁড়ে দিল ২ যুবক। পোশাক ছিঁড়ে ওই কিশোরীকে রাস্তার ওপর দাঁড় করিয়ে অর্ধনগ্ন করে দেয় তারা। বাধা দিতে এলে কিশোরীর বাবা ও এক বোনকে মারধর করে অভিযুক্তেরা। এভাবে রাস্তার ওপর এক কিশোরীকে অর্ধনগ্ন করে দেওয়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন এক ভয়ংকর ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছে ওই ১৭ বছরের কিশোরী।

গত রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চৌরীচৌরায়। কিশোরীর পরিবারের অভিযোগ, স্থানীয় ২ যুবক গৌতম ও মুকেশ ওই কিশোরীকে রাস্তায় যেতে আসছে টীকাটিপ্পনী করত। ইভটিজিং বাড়তেই থাকে। ফলে বাধ্য হয়ে ওই কিশোরীর পরিবার পুলিশে অভিযোগ জানান। পুলিশে অভিযোগ জানানোর পর ওই ২ যুবক গোটা পরিবারকে শাসিয়ে যায়। কিন্তু ইভটিজিং বন্ধ হয়নি।

দিনের পর দিন ইভটিজিং ও নানা ধরনের অপমান চলতে থাকায় অসহ্য হয়ে ওই ২ যুবকের বিরুদ্ধে ফের অভিযোগ জানাতে গত রবিবার চৌরীচৌরা পুলিশ স্টেশনেই যাচ্ছিল ওই কিশোরী। সঙ্গে ছিলেন তার বাবা ও তার এক বোন। রাস্তায় তাদের পথ আটকায় ২ যুবক। পুলিশ স্টেশনে যাচ্ছে জেনে তারা ওই কিশোরীর পরনের পোশাক ছিঁড়তে শুরু করে। বাবা ও বোন বাধা দিতে এলে তাদের মারধর করা হয়। পুলিশ অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026