নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন, ছবি - আইএএনএস
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে বিনা অনুমতিতে ঢুকে ছাত্রদের নিগ্রহ ও লাঞ্ছনা করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে তার জেরে গোটা দেশের ছাত্র সমাজ এদিন রাস্তায় নামে। বিভিন্ন আইআইটি-তে যেমন বিক্ষোভ হয়েছে। তেমনই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজেও বিক্ষোভ প্রদর্শন হয়। বিক্ষোভ দেখানো হয় বিভিন্ন ছাত্র সংগঠনের তরফেও। প্রসঙ্গত নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে গত রবিবার দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্র নিগ্রহের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
সোমবার জামিয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাজপথে হেঁটে ওই ঘটনার প্রতিবাদ জানান তাঁরা। সেইসঙ্গে নাগরিকত্ব বিল ও এনআরসি-র বিরুদ্ধেও সোচ্চার হতে দেখা যায় তাঁদের। এসআরএফটিআই-এর পড়ুয়ারাও এই প্রতিবাদে সামিল হন। আবার রাজাবাজারে এনআরসি, সিএএ ও এনপিআর-এর বিরুদ্ধে পথে নামে এসএফআই। জামিয়া মিলিয়া-র ঘটনারও তীব্র নিন্দা করে তারা।
দেশ জুড়েই এদিন সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একে একে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন জমাট বাঁধে। ছাত্ররা একযোগে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হন। এদিকে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের ঘটনার তদন্ত চেয়েছেন। অন্যদিকে পুলিশের রবিবার ক্যাম্পাসে ঢুকে নিগ্রহের ঘটনার অভিযোগ করে ঘটনার তদন্ত চাইলেন জামিয়ার ছাত্ররা। খালি গা হয়ে এই দাবিতে সোচ্চার হন তাঁরা। ওই ঘটনার পর সোমবার সকাল থেকেই জামিয়া মিলিয়ার বিভিন্ন হস্টেল ফাঁকা করে ছাত্রছাত্রীরা বাড়ি ফেরাও শুরু করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…