National

ছোট্ট মেয়েটা বেলুন চেয়েছিল, পেল মৃত্যু

৪ বছর বয়স। ছোট্ট মেয়েটা মা আর সৎবাবার সঙ্গে বেরিয়েছিল। ওষুধ কিনে ৩ জন যখন ফিরছিল তখন ছোট্ট মেয়েটার একটা বেলুন দেখে পছন্দ হয়েছিল। সে বায়না ধরে বেলুন কিনে দিতে হবে। মেয়েটির মায়ের অভিযোগ তাঁর স্বামী বেলুন কেনার আবদার শুনেই রেগে ওঠে। ৪ বছরের ছোট্ট মেয়েটাকে মারতে শুরু করে। তাঁর দাবি, আটকাতে গেলে তাঁকে ঠেলে ফেলে দিয়ে তাঁর ছোট্ট মেয়েটাকে নিয়ে চলে যায় তাঁর স্বামী।

কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসে। তারপর নিজেকে একটি ঘরে বন্ধ করে ফেলে। মা জানতে পারে তাঁর স্বামী তাঁর মেয়েকে হত্যা করেছে। এই অবস্থায় মেয়েটির মা সোজা পুলিশে গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ এসে ছোট্ট মেয়েটির দেহ উদ্ধার করে। তারপর ঘর থেকে অভিযুক্তকে অচেতন অবস্থায় বার করে আনে। তার দেহে জখমের দাগ ছিল।

পুলিশ তাকে গ্রেফতার করে। তবে থানায় নিয়ে যেতে পারেনি। হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের খলদাবাদ এলাকায়। ওই মহিলা দাবি করেছেন তাঁর স্বামীই বেলুন চাওয়ায় তাঁর ৪ বছরের মেয়েকে হত্যা করেছে। একটা সামান্য বেলুন চেয়েছিল ছোট্ট মেয়েটা। তারজন্য তাকে প্রাণ দিতে হল। পুলিশ তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026