National

টায়ার বদলানোর সময় টেনে নিয়ে গেল গাড়ি, মৃত ২ তরুণ

টায়ার গিয়েছিল ফেটে। ফলে ফাটা টায়ার বদলে সেখানে স্টেপনি লাগানোর চেষ্টা করছিলেন ২ তরুণ। সঙ্গে ছিলেন ট্রাকের চালক সোনুও। ২০ বছরের শাহনওয়াজ জ্যাকের সাহায্যে টায়ারটা তুলে ছিলেন আর ২১ বছরের আফজল পুরনো টায়ার খুলে স্টেপনিটা লাগাচ্ছিলেন। ঠিক সেই সময় অস্বাভাবিক গতিতে ছুটে আসা একটি গাড়ি ২ জনকে ধাক্কা মারে। গাড়ির বাম্পারে আটকে যান ২ তরুণ।

প্রায় ৭০০ মিটার বাম্পারে লাগা অবস্থায় ২ জনকে টেনে নিয়ে যায় গাড়িটি। তারপর একটি ডিভাইডারে লেগে থমকে যায়। ২ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত পুলিশে খবর দেন। কিন্তু তাঁদের অভিযোগ পুলিশ আসতে অনেক দেরি করে। রাস্তার ওপরই পড়ে থাকে রক্তমাখা ২ তরুণের দেহ। আধঘণ্টা পরে পুলিশ এসে দেহ ২টি উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে লখনউয়ের গোঁসাইগঞ্জ এলাকায়। ট্রাকটি একটি মাল ডেলিভারি করতে লখনউ এসেছিল। টায়ার ফেটে যাওয়ায় চালকের সঙ্গে টায়ার বদলাচ্ছিলেন ২ তরুণ। তখনই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাতক গাড়ির চালককে খুঁজছেন তদন্তকারীরা। এদিকে দেহ তুলতে দেরি করায় স্থানীয়দের মধ্যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026