National

স্ত্রীকে মারধর করার সময় মারা গেলেন স্বামী

স্বামী-স্ত্রীর মধ্যে যে প্রবল ঝগড়া হচ্ছিল তা তিনি শুনতে পেয়েছিলেন। তবে ঠিক কী হয়েছিল তা দেখেননি। এমনকি স্ত্রীকে যে তাঁর স্বামী মারধর করছিলেন তাও বুঝতে পেরেছিলেন তিনি। মধ্যবয়সী এক ব্যক্তির কাচ ঢুকে মৃত্যুর ঘটনায় এমনই জানালেন বাড়ির মালিক। এদিকে স্বামীর মৃত্যুর পর জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করেছে পুলিশ। ৪২ বছরের ওই মহিলার পরিবারের তরফে অবশ্য দাবি করা হয়েছে মৃত ওই ব্যক্তি স্ত্রীর ওপর প্রবল অত্যাচার করতেন।

পুলিশ জানাচ্ছে, প্রাথমিক তদন্তের পর তারা রাঘবের স্ত্রীর কাছে জানতে পেরেছে বছর ৪৫-এর রাঘব প্রসাদ স্ত্রীকে নিয়ে লখনউয়ের সিকন্দরপুর এলাকায় থাকতেন। বছর ৪২-এর স্ত্রীর সঙ্গে রাঘবের ঝগড়া লেগেই থাকত। গত রবিবার রাঘব স্ত্রীকে মারধর করছিলেন। সেই সময় রাঘব কোনওভাবে টাল সামলাতে না পেরে ঘরে রাখা অ্যাকোয়ারিয়ামের ওপর পড়ে যান। ভেঙে যায় অ্যাকোয়ারিয়াম। আর ভাঙা অ্যাকোয়ারিয়ামের একটা কাচের টুকরো ঢুকে যায় রাঘবের কোমরে।

দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় রাঘবের স্ত্রীকে আটক করেছে পুলিশ। তবে কোনও খুনের মামলা রুজু হয়নি। অনিচ্ছাকৃত হত্যার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এরমধ্যেই ওই মহিলার পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে রাঘব প্রায়শই স্ত্রীকে মারধর করতেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026