National

ঘিঞ্জি এলাকায় ব্যাগ কারখানায় বিধ্বংসী আগুন, মৃত কমপক্ষে ৪৩

১৯৯৭ সালের পর এমন বিধ্বংসী আগুন দেখেনি দিল্লি। রবিবার ভোর তখন সাড়ে ৪টে থেকে ৫টার মধ্যে একটা সময়। শীতের দিল্লি তখন লেপ কম্বলের তলায় গভীর ঘুমে মগ্ন। এই সময় পশ্চিম দিল্লির রানি ঝাঁসি রোডের জনবহুল এলাকায় অবস্থিত একটি ব্যাগের কারখানায় আগুন লেগে যায়। আগুন খুব অল্প সময়ের মধ্যেই বিশাল আকার নেয়। ব্যাগ ও ব্যাগ তৈরির সরঞ্জাম মজুত ছিল কারখানায়। ফলে দাহ্য বস্তুর অভাব ছিলনা। দমকল জানিয়েছে তারা ৫টা ২২ মিনিটে খবর পায়। তারপরই সেখানে একে একে হাজির হয় দমকলের ২৫টি ইঞ্জিন।

ব্যাগ কারখানায় আগুন লাগলেও ঘিঞ্জি এলাকা হওয়ায় পাশের ২টি বাড়িতেও নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে কারখানার মধ্যে তখন ঘুমিয়ে ছিলেন কারখানার শ্রমিকরা। তাঁরা আগুনের গ্রাসে চলে আসেন। দমকলবাহিনী হাজির হয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা শুরুর পাশাপাশি একে একে শ্রমিকদের বার করে আনে। ততক্ষণে অবশ্য অনেক শ্রমিকই অগ্নিদগ্ধ হয়েছেন বা প্রবল ধোঁয়ায় তাঁদের দম বন্ধ হয়ে গেছে। দিল্লির ২টি হাসপাতালে পাঠানো হয় তাঁদের। সেখানে পরে ৪৩ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে পুলিশ।

আগুন লাগার কারণ এখনও অজানা। তবে পুলিশ জানিয়েছে কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘিঞ্জি এলাকায় কারখানা চালানো এবং কারখানা চালানোর জন্য প্রয়োজনীয় নিয়ম না মানার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে ছুটির ভোরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। বহু মানুষ হাজির হন ঘটনাস্থলে। আগুনের লেলিহান শিখা দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আগুনে এতজন মানুষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির উপহার সিনেমা হলে ১৯৯৭ সালের ১৩ জুন আগুন লাগে। মৃত্যু হয় ৫৯ জন মানুষের। তারপর এদিনের এই অগ্নিকাণ্ডই দিল্লির বুকে সবচেয়ে বড় আগুন লাগার ঘটনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026