ফাইল : রোজভ্যালি
গৌতম কুণ্ডু, তাপস পাল বা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিদিনই নতুন কিছু হাতে আসছে সিবিআইয়ের। কখনও গোপন কুঠুরির খোঁজ মিলছে। কখনও মিলছে লুকোনো ফোনের হদিস। সিবিআই সূত্রের খবর, ডায়েরি থেকে এমন কিছু নাম পাওয়া গেছে যা দেখে চমকে উঠতে হয়। তালিকা ধরে বিভিন্ন প্রভাবশালীদের নাম। পাশে লেখা তাঁকে দেওয়া টাকার অঙ্ক! যে তথ্য সিবিআইয়ের হাতে এসেছে তাতে টলিউডের অভিনেত্রী থেকে বাম আমলের নেতা, অনেকেরই নাম রয়েছে বলে খবর। এবার এই তালিকা ধরে তলব শুরু হলে রোজভ্যালিকে সামনে রেখে বহু নামীদামী মানুষই সিবিআইয়ের কড়া স্ক্যানারের তলায় পড়তে পারেন। এদিকে রোজভ্যালিকাণ্ডে ধৃত তাপস পালের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…