প্রতীকী ছবি
প্রেম করেছিল। কিন্তু যেই বিয়ের কথা ওঠে তখনই বেঁকে বসে যুবক। এরপর আর নিজেকে স্থির রাখতে পারেননি ওই তরুণী। গত ২৭ নভেম্বর বিষ খান। সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে চিকিৎসকেরা বাঁচাতে সক্ষম হলেও পর্যবেক্ষণে রাখা হয়। এই অবস্থায় পুলিশ ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে। তারপর সেখানেই মালা বদল করে বিয়ে দেওয়া হয় ওই তরুণীর সঙ্গে।
চাপের মুখে হাসপাতালেই ওই তরুণীর গলায় মালা দিলেও সূরজ নালওয়াডে নামে ওই যুবক বিয়ের পর ফাঁক পেতেই হাসপাতাল থেকে চম্পট দেয়। পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তার খোঁজ চলছে। ওই তরুণী এখনও হাসপাতালে। ফের ভেঙে পড়েছেন তিনি। সূরজের বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগও দায়ের করেছেন ওই তরুণী।
ওই তরুণীর দাবি, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকাকালীন সূরজ তাঁকে শারীরিক সম্পর্ক তৈরি করতে চাপ দিত। এরপর তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরিও হয়। কিন্তু তারপর যখন ওই তরুণী সূরজকে বিয়ের কথা বলেন তখন সে বিয়ে করা সম্ভব নয় বলে জানিয়ে দেয়। তার যুক্তি ছিল যেহেতু ওই তরুণী নিচু জাতের তাই তাঁকে বিয়ে করা সম্ভব নয়। এরপরই বিষ খান ওই তরুণী।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…