সাদা বরফের পুরু চাদরে মুখ ঢাকল কাশ্মীর। শেষ ২৪ ঘণ্টায় একটানা তুষারপাত হয়েছে শ্রীনগর থেকে শুরু করে সর্বত্র। ফলে গোটা উপত্যকাই সাদা হয়ে গেছে। বরফের তলায় ঢাকা পড়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট। জমে যাওয়া ডাল লেকে এখন হেঁটেই ঘোরা যাচ্ছে। তবে ভারী তুষারপাতের ফলে ক্রমশ বরফের চাদর পুরু হচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। কারণ বরফ খুব বেশি হয়ে গেলে অনেক সময়ে বাড়িঘরের ছাদ বরফের ভারে ভেঙে পড়ার আশঙ্কা থাকে। এদিকে বরফ পড়তেই থাকায় দৃশ্যমানতাও কমে গিয়েছে। সকলেই বাড়ির মধ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। উপত্যকা জুড়ে নৈসর্গিক সৌন্দর্য মোহময় হয়ে উঠলেও সমস্যা বাড়িয়েছে বিদ্যুৎ। গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে গত ২৪ ঘণ্টা তুষারপাতের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এদিকে কাশ্মীরের পাশাপাশি সিমলাতেও গত ২৪ ঘণ্টায় প্রবল তুষারপাত হয়েছে। সঙ্গে শনিবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। যা তাপমাত্রার পারদকে হিমাঙ্কের নিচে নামিয়ে দিয়েছে। তবে ঠান্ডা যাই হোকনা কেন, পর্যটকদের খুশি বাঁধ ভেঙেছে। সাদা বরফে ঢাকা হিমাচলে বেড়ানোর সুখ তাড়িয়ে উপভোগ করছেন তাঁরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…