National

২ সন্তানকে হত্যা করে ২ স্ত্রীকে নিয়ে ৮ তলা থেকে মরণ ঝাঁপ

২ সন্তানকে হত্যা করে বহুতলের ৮ তলায় তাঁর ফ্ল্যাটের বারান্দা থেকে ২ স্ত্রীকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ৮ তলা থেকে ২ স্ত্রীকে নিয়ে ঝাঁপ দেওয়ার পর ওই ব্যক্তি ও তাঁর ১ স্ত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। দ্বিতীয় স্ত্রী প্রাণে বেঁচে যান। তবে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। ঝাঁপ দেওয়ার আগে ২ সন্তানকে ফ্ল্যাটেই হত্যা করেন ওই ব্যক্তি। ২ সন্তানের দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ২ সন্তানের মধ্যে মেয়ের বয়স ১১ ও ছেলের বয়স ১৩।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বর্ধিষ্ণু এলাকা ইন্দিরাপুরমের কৃষ্ণা স্যাফায়ার অ্যাপার্টমেন্টে। বর্ধিষ্ণুদের বসবাস এই আবাসনে। তারই ৮ তলায় ২ স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে থাকতেন ওই ব্যক্তি। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ওই ব্যক্তি প্রবল আর্থিক সমস্যায় জর্জরিত ছিলেন। পুলিশের অনুমান আর্থিক সমস্যা এই হত্যা ও আত্মহত্যার কারণ হতে পারে। ৩ জন যখন ঝাঁপ দেন তার আগে ওই ফ্ল্যাট থেকে আর্তনাদ, কান্নার আওয়াজ ভেসে আসছিল।

আবাসনের রক্ষীরা পুলিশকে জানিয়েছেন, ওই ফ্ল্যাটে প্রায়শই চিৎকার, চ্যাঁচামেচি, ঝগড়া লেগে থাকত। ফলে এদিনও তেমনই কিছু হচ্ছে বলে মনে করেন তাঁরা। কিন্তু ৮ তলা থেকে ৩ জন ঝাঁপ দেওয়ার পর তাঁরা দ্রুত পুলিশে খবর দেন। জানান আবাসনের অন্যদেরও। পুলিশ ওই ফ্ল্যাটে ঢুকে সেখান থেকে ২ সন্তানের দেহ উদ্ধার করে। ফ্ল্যাটের দেওয়ালে সাঁটা ছিল একটি সুইসাইড নোট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026