National

তাসের ঘরের মত ভেঙে পড়ল ২০ ফুটের দেওয়াল, মৃত ১৫

বৃষ্টিতে পুরনো দেওয়াল বা বাড়ি ভেঙে যাওয়ার ঘটনা নতুন নয়। তেমনই একটি ঘটনা ঘটল সোমবার ভোরে। ঘুমের মধ্যেই মৃত্যু হল ১৫ জনের। একটি ২০ ফুটের দেওয়াল ভেঙে পড়ে ৪টি বাড়ির ওপর। ওই বাড়ির বাসিন্দারা তখন ঘুমে অচেতন। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। ঘড়ির কাঁটায় ভোর সাড়ে ৫টা। ঠিক সেই সময় দেওয়ালটা ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। আর তার তলায় চাপা পড়ে যায় ৪টি বাড়ি।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। প্রবল বৃষ্টির জেরেই পুরনো বিশাল দেওয়াল ভেঙে পড়ে বলে মনে করছে পুলিশ। ঘটনার পর সেখানে হাজির হয় পুলিশ ও দমকল। তারাই বিশাল ধ্বংসস্তূপ সরিয়ে একে একে দেহ বার করে আনে। ঘটনাটিকে কেন্দ্র করে আশপাশে বহু মানুষের ভিড় জমে যায়। প্রতিবেশিদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত সকলেই। পুলিশ ১৫টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

এই ঘটনায় তামিলনাড়ু জুড়েই হৈচৈ পড়েছে। একসঙ্গে ১৫ জনের মৃত্যুতে নড়ে বসেছে সরকারও। তামিলনাড়ু সরকার প্রত্যেক মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। তামিলনাড়ুতে একটানা প্রবল বৃষ্টি চলছে। বৃষ্টি থামার নাম নিচ্ছে না। এই পরিস্থিতিতে তামিলনাড়ুর ৮টি জেলায় স্কুল ছুটির নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃষ্টির জেরে জনজীবনেও প্রবল প্রভাব পড়েছে। সোমবার কাজের দিনে প্রবল সমস্যার সৃষ্টি হয় বৃষ্টির কারণে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026