National

মেঝেতে পড়ে মহিলার দেহ, ফ্ল্যাটে ঢুকে লজ্জায় মুখ ঢাকলেন পড়শিরা

পাড়াতেই একটি দোকান রয়েছে তাঁর। প্রতিদিন নিয়ম করে দোকান খুলতেন নির্দিষ্ট সময়ে। বন্ধও করতেন নির্দিষ্ট সময়ে। পাড়াতেই তাঁর ফ্ল্যাটও। সেখানে একাই থাকতেন ৫৫ বছরের ওই মহিলা। সকলের সঙ্গে ভাল সম্পর্কও ছিল তাঁর। গত শুক্রবার পাড়ার লোকজন দেখেন তাঁর দোকান বন্ধ। এমন তো হয়না! দোকান বন্ধ কেন! প্রশ্ন জাগে তাঁদের মনে। ফ্ল্যাটে আসেন খোঁজ করতে। ফ্ল্যাটের দরজা খোলাই পান তাঁরা। সেই খোলা দরজা খুলে ভিতরে ঢুকতেই অনেকে লজ্জায় মুখ ঢাকেন। অনেকে শিউরে ওঠেন।

মেঝেতে পড়ে আছে তাঁদের বহু পরিচিত ওই মহিলার দেহ। অর্ধনগ্ন অবস্থা। শরীরের অর্ধেকই অনাবৃত। দ্রুত খবর যায় পুলিশে। পুলিশ হাজির হয়। সঙ্গে আসেন ফরেনসিক বিশেষজ্ঞেরা। আনা হয় পুলিশ কুকুরও। পড়শিদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত যে মহিলা ধর্ষণের শিকার হয়েছেন।

ঘটনাটি ঘটেছে দিল্লির গুলাবি বাগ এলাকায়। পুলিশ জানাচ্ছে, ওই মহিলার দেহ থেকে স্পষ্ট যে তাঁকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৯টা নাগাদ পুলিশ ঘটনার কথা জানতে পারে। এই ঘটনায় ওই মহিলার পরিচিত কেউ জড়িত বলে মনে করছে পুলিশ। তবে এখনই তদন্তকারীরা কোনও সিদ্ধান্তে উপনীত হতে রাজি নন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026