National

সরকারি খরচে ২ মহিলাকে নিয়ে কেন হোটেলে মন্ত্রী, অভিযোগ ঘিরে হৈচৈ

সরকারি খরচে মন্ত্রী ২ মহিলাকে নিয়ে হায়দরাবাদে একটি শোয়ে হাজির ছিলেন। ওই ২ মহিলাকে পাঁচতারা হোটেলে তাঁর সঙ্গেই রাখেন তিনি। সরকারি অর্থ এভাবে খরচ করা হল কেন? মন্ত্রীর বন্ধুদের খরচ কেন সরকার বহন করবে? এসব প্রশ্নে বৃহস্পতিবার তোলপাড় হল ওড়িশা বিধানসভা। বিরোধীদের হৈচৈতে বিধানসভা স্তব্ধ হয়ে যায়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মানতে চাননি মন্ত্রী।

ওড়িশার পর্যটন মন্ত্রী জ্যোতি প্রকাশ পাণিগ্রাহী গত ৪ অক্টোবর ওড়িশা ট্যুরিজমের একটি শোতে যোগ দিতে হায়দরাবাদে গিয়েছিলে। সেই সরকারি সফরে তাঁর সঙ্গে ছিলেন ২ মহিলা। অভিযোগ, মন্ত্রী ওই ২ মহিলার হায়দরাবাদ যাওয়ার টিকিট ও তাঁদের থাকার বন্দোবস্ত ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন-কে করতে বলেন। সেইমত ওই ২ মহিলাও তাঁর সঙ্গে ওই পাঁচতারা হোটেলেই ওঠেন। বিরোধীদের অভিযোগ, ওই ২ মহিলার খরচ কেন ওড়িশা সরকারের তহবিল থেকে বহন করা হবে?

যাঁর বিরুদ্ধে এত অভিযোগ সেই মন্ত্রী জ্যোতি প্রকাশ পাণিগ্রাহী কিন্তু দাবি করেছেন সরকারি কোষাগার থেকে এক আনাও খরচ হয়নি। না কোনও খরচ হয়েছে ওটিডিসি থেকে। তিনি কোনও আইন ভঙ্গ করেননি বলেও দাবি করেছেন মন্ত্রী। কিন্তু সেসব দাবি নাকচ করে দিয়েছেন বিরোধীরা। বরং সুর চড়িয়ে এমন কাণ্ডের জন্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026