National

ভোটের মুখে বাজেট পেশে আপত্তি বিরোধীদের, কমিশনে দরবার

দেশের ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ভোটগ্রহণ শুরু। চলবে ৮ মার্চ পর্যন্ত। বিজেপি সব বুঝেশুনেই বাজেট ১ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে। ৪ তারিখ ভোটের মাত্র ৩ দিন আগে জনমোহিনী বাজেট করে ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলার চেষ্টা তারা করবেই। ফলে অবিলম্বে বাজেট পেশ পিছিয়ে দেওয়া হোক। এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে দরবার করল কংগ্রেস, তৃণমূল সহ কয়েকটি বিরোধী দল। এদিন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের নেতৃত্বে নির্বাচন কমিশনের কাছে যায় বিরোধীদের প্রতিনিধিদল। গুলাম নবি জানান, ২০১২ সালেও এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তখন বিরোধী বিজেপিই বাজেট পিছিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হয়। সেকথা মেনেও নেয় কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বাজেট পিছিয়ে ১৬ মার্চ করা হয়। যদিও বিরোধীদের দাবিতে আমল দিতে নারাজ বিজেপি। বিজেপির দাবি, বাজেটের দিনক্ষণ অনেক আগেই বিরোধীদের জানানো হয়েছে। সকলেই তারিখ জানেন। দেশের উন্নতির স্বার্থে ওই দিনেই বাজেট পেশ করবে কেন্দ্র।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026