National

ভারতে ১ নম্বর স্থান পেল মরুরাজ্য রাজস্থান, ২ নম্বরে বিহার

ভারতের সব রাজ্যেই সমীক্ষা চালিয়েছিল লোকাল সার্কেলস ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া। তাদের যৌথ সমীক্ষা ছিল এটা দেখার জন্য যে ভারতের কোথায় দুর্নীতি কত বেশি। সেই সমীক্ষার ফলাফলে দেখা গেছে রাজস্থানে দুর্নীতি সর্বাধিক। রাজস্থানে যাঁরা এই সমীক্ষায় অংশ নেন তাঁদের মধ্যে ৭৮ শতাংশ মানুষ স্বীকার করেছেন তাঁরা কোনও না কোনও কারণে ঘুষ দিতে বাধ্য হয়েছেন। সে জমির রেজিস্ট্রেশন হতে পারে, জমি সংক্রান্ত অন্য বিষয় হতে পারে। এছাড়া ইলেক্ট্রিসিটি বোর্ড, ট্যাক্স অফিস, ট্রান্সপোর্ট অফিসেও ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছেন অনেকে। আর জানিয়েছেন পুলিশকে ঘুষ দেওয়ার কথা। এঁরা অনেকেই জানিয়েছেন তাঁদের একাধিকবার বিভিন্ন কাজে ঘুষ দিতে হয়েছে। কেবল ২২ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁদের আজ পর্যন্ত কোনও ঘুষ মরুরাজ্যে দিতে হয়নি।

রাজস্থানের পরই তালিকায় জায়গা পেয়েছে বিহার। এখানে যাঁদের সমীক্ষা করা হয় তাঁদের ৭৫ শতাংশ মানুষ স্বীকার করেছেন বিহারে তাঁদের কাজ পেতে ঘুষ দিতে হয়েছে। কেবল ২৫ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁদের ঘুষ দিয়ে কার্যোদ্ধার করতে হয়নি। বিহারেও দেখা গেছে সবচেয়ে বেশি পরিমাণ ঘুষ দেওয়ার ঘটনা ঘটেছে জমি বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে। আর তারপরেই রয়েছে পুলিশ। পুলিশকে ঘুষ দিতে হয়েছে বলে দাবি করেছেন ২৯ শতাংশ মানুষ।

বিহারের পরেই তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থান ভাগ করে নিয়েছে উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড। এই ২ রাজ্যের ৭৪ শতাংশ সমীক্ষায় অংশ নেওয়া মানুষ স্বীকার করেছেন তাঁদের বিভিন্ন কাজ পেতে ঘুষ দিতে হয়েছে। ফলে দেখা গেছে পশ্চিম ও উত্তর ভারতের রাজ্যেই দুর্নীতির পরিমাণ বেশি। অন্যদিকে দক্ষিণ প্রান্তের রাজ্য কেরালায় সমীক্ষায় অংশ নেওয়া মাত্র ১০ শতাংশ মানুষ স্বীকার করেছেন তাঁদের কাজ পেতে ঘুষ দিতে হয়েছে। বাকি ৯০ শতাংশ মানুষই জানিয়েছেন কেরালায় তাদের কাজ পেতে কোনও ঘুষ গুনতে হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026