National

সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে ১০ মিনিট লাগবে, বলছে সেনা

মহারাষ্ট্রে রাতারাতি মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। এনসিপি-র অজিত পাওয়ারের কাঁধে ভর করে সরকার গড়েছে বিজেপি। কিন্তু শপথগ্রহণ করে সরকার গঠন করে রাজ্য শাসন এখনও দুরস্ত। এখনও বাকি ফ্লোর টেস্ট। বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়া। সেখানে কিন্তু শিবসেনাকে অনেক বেশি নিশ্চিত মনে হচ্ছে। শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটই যে সরকার গড়বে এবং বিধানসভায় তাঁদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে মাত্র ১০ মিনিট লাগবে বলে দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সেনার দাবি, বিজেপিকে এতটা সময় দিলেন রাজ্যপাল। সেখানে তাঁদের ডাকলে তাঁরা মাত্র ১০ মিনিটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারতেন।

সঞ্জয় রাউত আরও বলেন, তাঁদের হাতে ১৭০ জন বিধায়কের সমর্থন ছিল। এখন ৫ বিধায়ক বেপাত্তা। ফলে এখন তাঁদের হাতে রয়েছে ১৬৫ জন বিধায়কের সমর্থন। রাউত বলেন, তাঁর দাবি লিখে নিতে পারেন সকলে। প্রসঙ্গত মহারাষ্ট্রে সরকার গড়তে ১৪৫ জন বিধায়কের সমর্থন দরকার। সেটাই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা। ভোটের পর দেখা যায় বিজেপি পেয়েছে ১০৫টি আসন। শিবসেনা ৫৬টি। এনসিপি ৫৪টি। কংগ্রেস ৪৪টি। নির্দল ১৩টি।

বিজেপি অবশ্য বলছে তাদেরও এখন যথেষ্ট সংখ্যা গরিষ্ঠতা রয়েছে। এই অবস্থায় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়াটাই এখন আসল লড়াই। তবে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে যে নাটক চলছে তা ভারতীয় রাজনীতির একটা অধ্যায় হয়ে থাকবে। কংগ্রেস আবার তাদের বিধায়কদের ভোপালে স্থানান্তরিত করেছে। সেখানেই তাঁদের একসঙ্গে রাখা হয়েছে। ঘোড়া কেনাবেচা আটকাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে দল। অন্যদিকে এনসিপি নেতা শরদ পাওয়ার স্পষ্ট করে দিয়েছেন তিনি শিবসেনার সঙ্গেই রয়েছেন। অজিত পাওয়ারকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026