National

রাতারাতি বাজিমাত, মহারাষ্ট্রের মসনদে বিজেপি

মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার গড়ছে। মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে। এটাই শুক্রবার রাত পর্যন্ত সকলে জানতেন। কিন্তু একটা রাতে বদলে গেল সবকিছু। নাটকীয়ভাবে শুক্রবার ভোরে মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর সকাল ৮টাতেই রাজভবনে শুরু হয়ে যায় শপথগ্রহণ। সকলেই চমকে যান। দ্বিতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ। ফলে মহারাষ্ট্রে বিজেপি সরকারই গঠিত হল। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন এনসিপি-র অজিত পাওয়ার। এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভাইপো। দাবি, অজিত পাওয়ার এনসিপি বিধায়কদের একটি স্বাক্ষর করা সমর্থনপত্র রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন। এনসিপি বিধায়কদের সমর্থন পেলে মহারাষ্ট্রে সরকার গড়তে বিজেপির আর সমস্যা রইল না।

মহারাষ্ট্রে ফের দেবেন্দ্র ফড়নবিশ শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে ফড়নবিশ ও অজিত পাওয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে দেবেন্দ্র ফড়নবিশকে আগামী ২৯ নভেম্বরের মধ্যে নিজের সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। গোটা ঘটনায় হতচকিত শিবসেনা অজিত পাওয়ারকেই এই ঘটনার জন্য দুষছে।

এই ঘটনার পর দ্রুত শিবসেনা প্রধানকে ফোন করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনি জানান পুরো ঘটনা তাঁর অজ্ঞাতে ঘটেছে। এর বিন্দু বিসর্গও তাঁর জানা ছিলনা। তিনি এও জানিয়েছেন অজিত পাওয়ার যা করেছেন তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে তাঁর বা তাঁর দলের কোনও সম্পর্ক নেই। যে বিধায়কদের সই করা তালিকা তুলে দেওয়া হয়েছে রাজ্যপালের হাতে তা দলীয় বৈঠকে উপস্থিতির জন্য স্বাক্ষর গ্রহণের তালিকা। সেটাই ভুলভাবে ব্যবহার করা হয়েছে। শিবসেনার তরফে সঞ্জয় রাউত জানিয়েছেন তাঁরা শরদ পাওয়ারকে বিশ্বাস করছেন। অজিত পাওয়ারই পিঠে ছুরি মেরেছেন। এ বিষয়ে শরদ পাওয়ার কিছুই জানতেন না। কিন্তু এসবের মধ্যেই পাশা কিন্তু বদলে গেল। শেষ মুহুর্তে বাজিমাত করল বিজেপি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026