National

ব্যবসায়ীকে সপাটে চড় মারলেন জেলাশাসক, নিন্দার ঝড়

একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ভাইরাল। সোশ্যাল সাইটে সেই ভিডিও নিয়ে চর্চাও হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবকের দিকে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। তাঁকে পিছন থেকে দেখা যাচ্ছে। তিনি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার জেলাশাসক অমিত কিশোর। তাঁর চারপাশে তাঁর সুরক্ষায় নিয়োজিত পুলিশকর্মীরা। ওই যুবকের দিকে এগিয়ে গিয়ে তিনি সপাটে এক চড় কশালেন ওই যুবককে।

জেলাশাসক চড়া কষাতেই যেন লাইসেন্স পেয়ে যান সুরক্ষাকর্মীরা। তাঁরা এরপর জেলাশাসকের সামনেই ওই যুবককে মারতে শুরু করেন। এই ঘটনায় রীতিমত চমকে গেছেন অনেকে। একজন জেলাশাসক কীভাবে একজনকে এভাবে চড় মারতে পারেন? যদি তাঁর কোনও দোষ থাকে তবে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া যেত! আদালতে যাওয়া যেত। কিন্তু জেলাশাসক কী নিজেই এভাবে কাউকে শাস্তি দেওয়ার দায়িত্ব হাতে তুলে নিতে পারেন? এই প্রশ্ন এখন ছড়িয়ে পড়েছে।

ওই ব্যবসায়ী সন্দীপ জয়সওয়ালের দাবি ওইদিন পোস্ট অফিস পর্যবেক্ষণে এসেছিলেন জেলাশাসক। তিনি যখন বার হচ্ছেন তখন দেখেন সন্দীপের গাড়ি বাইরে পার্ক করা। তিনি জানতে চান কার গাড়ি। সন্দীপ জানান তাঁর। জেলাশাসক তা সরানোর নির্দেশ দেন। সন্দীপের দাবি তা শুনে তিনি যখন গাড়ি সরাতে যাচ্ছেন তখন তাঁকে টেনে নিয়ে গিয়ে চড় কষান অমিত কিশোর। এখানেই শেষ নয়। জেলাশাসকের সুরক্ষাকর্মীরা তাঁকে মারধর করে থানায় নিয়ে যান। সেখানে তাঁকে দিয়ে ক্ষমা প্রার্থনা করিয়ে চিঠি লিখে তবে ছাড় দেওয়া হয়।

জেলাশাসক অমিত কিশোর অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। ভিডিওতে দেখা গেলেও তাঁর দাবি তিনি কাউকে মারধর করেননি। তিনি দাবি করেছেন, ওই ব্যক্তি পোস্ট অফিসের জমি দখল করে রেখেছিলেন। সেই জমি ছেড়ে দেওয়ার জন্য তাঁকে বলেন তিনি। কিন্তু গায়ে হাত দেননি। ঘটনার কথা অস্বীকার করেছেন জেলার পুলিশ সুপারও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026