National

ছাত্রদের সামনেই স্কুলের রান্নাঘরের গায়ে প্রস্রাব, বিপাকে শিক্ষক

স্কুল চলাকালীন প্রস্রাব করতে স্কুলের রান্নাঘরের দেওয়ালটাই বেছে নিয়েছিলেন শিক্ষক। ছাত্রদের সামনেই তিনি স্কুলের দেওয়ালে প্রস্রাব করেন। সেই ঘটনার কথা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর যায় শিক্ষা দফতরে। খবর যায় স্থানীয় প্রশাসনের কাছেও। তারপরই রামকমল চাকমা নামে ওই শিক্ষকের বিরুদ্ধে শো-কজ নোটিস জারি করেন মহকুমা শাসক। তাঁর কাছে জানতে চাওয়া হয় কেন এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে না। যদিও স্কুল বিভাগের তরফে জানানো হয়েছে এই শো-কজের জবাব দিয়েছেন চাকমা। জানিয়েছেন তিনি তাঁর কাজের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থী।

ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ধলাই জেলার একটি স্কুলে। প্রসঙ্গত ত্রিপুরায় স্বচ্ছতা অভিযান নিয়ে দীর্ঘদিন ধরেই প্রচার চলছে। সরকারি তরফে খোলা জায়গায় প্রস্রাব বা মলত্যাগ না করতে বারবার অনুরোধ করা হয়েছে। এর খারাপ ফল সম্বন্ধে সকলকে অবগত করা হয়েছে। সেখানে একজন শিক্ষকের এমন কাজে রীতিমত ক্ষুব্ধ সরকার। এমনিতেই এত প্রচার সত্ত্বেও ত্রিপুরার খোদ রাজধানী শহর আগরতলাতেই রাস্তায় জঞ্জাল ফেলা, জলাশয়ে প্লাস্টিক ফেলা, যত্রতত্র প্লাস্টিকের বোতল ফেলা কিছুই রোখা যাচ্ছেনা। যা নিয়ে রীতিমত চিন্তিত প্রশাসন।

ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে আগরতলা জুড়ে সাধারণের জন্য ৪৫টি প্রস্রাবখানা খুলে দেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন সেগুলির অর্ধেকই ব্যবহার করা যাচ্ছে না। কোনওটার বাথরুম ফিটিংসই উধাও হয়ে গেছে। কোথাও চুরি গেছে কল। সব মিলিয়ে দুর্বিষহ পরিস্থিতি। পরিচ্ছন্নতা নিয়ে প্রচারের পাশাপাশি এগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে পাল্টা সরকারের বিরুদ্ধেই মুখ খুলেছেন শহরবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026