National

তৈরি হল ভারতের নতুন মানচিত্র

দেশের সব স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে ভারতের নতুন ম্যাপ বা মানচিত্র ব্যবহারের নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। মন্ত্রকের তরফে চিঠি দিয়ে একথা জানানো হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, গত ৩১ অক্টোবর জম্মু কাশ্মীর ও লাদাখ নামে ২টি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল ভারতে তৈরি হয়েছে। তারফলে যে নয়া মানচিত্র তৈরি করা হয়েছে তা ২ নভেম্বর প্রকাশ করা হয়েছে। সেই মানচিত্র এবার থেকে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

চিঠিতে আরও জানানো হয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সার্ভে অফ ইন্ডিয়া ভারতের এই নয়া রাজনৈতিক মানচিত্র তৈরি করেছে। যা তাদের ওয়েবসাইটে পাওয়াও যাচ্ছে। সেই মানচিত্রই ডাউনলোড করে তা এবার থেকে টিভিতে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই মানচিত্র বিনামূল্যেই ডাউনলোড করা যাবে। এবার থেকে সেই মানচিত্রই ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন মানচিত্রে জম্মু ও কাশ্মীর বলে আর কোনও আলাদা রাজ্যের অস্তিত্ব নেই। জম্মু কাশ্মীর ও লাদাখ নামে ২টি অংশ আলাদা হয়েছে ভারতের ওই ভূখণ্ড। ২টি আলাদা রং দিয়ে ২টি ভূখণ্ডকে আলাদা করে দেখানো হয়েছে। যাতে ২টি আলাদা কেন্দ্রশাসিত এলাকা হিসাবে তা বোঝা যায়। যাতে বোঝা যায় লাদাখ কোন অংশটি এবং জম্মু কাশ্মীর কোন অংশটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026