ফ্ল্যাটে ঘর বলতে ৩টে। মোটামুটি বড়। তাতে এসি লাগানো। সিলিং থেকে অনেকগুলো আলো অনেকটা নিচ অব্ধি নেমে এসেছে। ঘরে আসবাব তেমন নেই। বরং আসবাব রাখার স্থানপূরণ করেছে সারিসারি টব। তাতে ছোট ছোট গাছ। সেসব গাছকে আলো দিতেই সিলিং থেকে গাছের মাথা পর্যন্ত নেমে এসেছে আলো। এমন এক আজব ঘর দেখে তাজ্জব পুলিশ। সব ঘরে টবের সারি। তাতে একটাই গাছ শোভা পাচ্ছে! গাঁজা গাছ! বাড়িতেই চাষ। আর সেখান থেকেই নিজে হাতে বিক্রি। মাঝে কাউকে কোনও কাটমানি দেওয়ার প্রশ্ন নেই! এমনই এক অভিনব কুটির শিল্প যে হতে পারে তাই না দেখলে বিশ্বাস করা কঠিন! ৪০টা টব। আর ৯ কেজি বিক্রির জন্য প্রস্তুত গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। গোলকুন্ডায় গাঁজা বেচার সময় ৩৩ বছরের সৈয়দ শাহিদ হুসেনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করেই মেলে হায়দরাবাদের মত শহরের বুকে তার ৩ বিএইচকে ফ্ল্যাটে এমন এক অভিনব গাঁজা চাষের খবর। কিন্তু এমন কৌশল রপ্ত করল কিভাবে সৈয়দ? এ ব্যাপারে তাকে তার এক আমেরিকান বন্ধু সাহায্য করেছিল বলে পুলিশের কাছে কবুল করেছে সৈয়দ। সেই তাকে শেখায় ফ্ল্যাটে বসে কিভাবে গাঁজা চাষ করে হাজার হাজার টাকা কামানো যায়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…