অভিনয় করে বোঝানোর চেষ্টা করেছিলেন তাঁর অসুস্থতা। কিন্তু তাতেও রোখা গেল না সিবিআই হেফাজতের মেয়াদ বৃদ্ধি। মঙ্গলবারই শেষ হয় সিবিআই হেফাজতে তৃণমূল সাংসদ তাপস পালের ৩ দিন। আদালত ৩ দিনের জন্যই প্রথমবার সিবিআই হেফাজত মঞ্জুর করায় এদিন ফের তাপসবাবুকে ভুবনেশ্বর আদালতে পেশ করা হয়। সেখানে নিজের অসুস্থতার কথা তুলে ধরেন তিনি। কিন্তু সব শুনেও তাপস পালকে আরও ৩ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে আদালতে যে বোমা ফাটানোর সম্ভাবনার কথা লোকমুখে ঘুরছিল তেমন কোনও কথাই এদিন তাপসবাবুর মুখ থেকে বার হয়নি। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের পর তাঁকেও রাতে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। বুধবার সিবিআই তাঁকেও ভুবনেশ্বর আদালতে পেশ করবে। সেখানে তাঁকেও রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইবে তারা। সিবিআই সূত্রের খবর, তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…