National

বিয়ে বাড়িতে খাওয়ার সময় নিমন্ত্রিতদের ঘাড়ের ওপর পড়ল পাঁচিল, মৃত ৪

বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিদের জন্য ভালমন্দ খাওয়ার বন্দোবস্ত থাকে। একদিকে চলছিল বিয়ে। চলছিল হাসি আনন্দ। আর চলছিল খাওয়া দাওয়া। যেখানে খাওয়া দাওয়া চলছিল সেখানে বহু নিমন্ত্রিত অতিথি খাচ্ছিলেন। ঠিক সেই সময় তাঁদের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লাগোয়া একটি পাঁচিল। পাঁচিলের তলায় চাপা পড়ে যান অনেকে। বিয়ে বাড়ির আনন্দ উধাও হয়ে আর্ত চিৎকার, কান্নাকাটির রোল ওঠে। এদিকে পাঁচিলের তলায় চাপা পড়া নিমন্ত্রিতদের একে একে উদ্ধার শুরু হয়।

পাঁচিলের তলায় চাপা পড়ে ৪ জনের মৃত্যু হয়। আহত হন ৮ জন। তাঁদের আঘাত গুরুতর। এঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের আম্বারপেট এলাকার গোলনাকায়। নিমন্ত্রিতরা যখন দুপুরের খাবার খাচ্ছিলেন বিয়েবাড়িতে তখনই ঘটনাটি ঘটে। বিয়ে বাড়ি বলতে এটি একটি হল। হলটি দীর্ঘদিন মেরামতির জন্য বন্ধ ছিল।

স্থানীয়রা জানাচ্ছেন, মেরামতির পর রবিবারই প্রথম কোনও অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় হলটি। আর ঠিক ওদিনই ঘটে যায় দুর্ঘটনা। মেরামতিতে গাফিলতিকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন স্থানীয়রা। এদিকে ভেঙে পড়া পাঁচিলের স্তূপ সরিয়ে সকলকে উদ্ধার করে গ্রেটার হায়দরাবাদ পুরসভা। এই পুরসভার তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026