National

বিয়ে করতে এসে ছাদনাতলায় বসার আগে আত্মহত্যা করল বর

বিয়ের সব প্রস্তুতি সমাপ্ত। বাকি শুধু দুহাত এক হওয়া। বিবাহ আসর বসেছিল একটি ফাংশন হলে। সেখানে বর হাজির হয়েছেন। বরযাত্রীও হাজির। কনে পক্ষের সকলেও ব্যস্ত। অতিথিরাও এসে পড়েছেন। গোটা হল জুড়ে হৈহৈ চলছে। বিয়ের আনন্দ বলে কথা। সকলেই সেজেগুজে প্রস্তুত। আর তখন আধ ঘণ্টা বাকি। তারপরেই লগ্ন। বিয়ে শুরু হবে। কনেও তৈরি। বিয়ে বাড়ি জমজমাট। এই সময় বিয়েতে বসার আগে জামাকাপড় থেকে সাজগোজ ঠিক করতে একটি ঘরে যান বর। দরজা বন্ধ করে দেন।

বিয়ের আগে সাজসজ্জা ঠিক করতে বর একটি ঘরে যেতেই পারেন। এ নিয়ে কারও কোনও মাথাব্যথা ছিল না। বরং সকলেই ব্যস্ত ছিলেন বিয়ের কাজকর্মে। বিয়েতে বসার সময় ঠিক ছিল বেলা ১১টা ৩৫ মিনিট। সেই সময় কাছাকাছি আসতেই সকলে বর-কনেকে নিয়ে আসার তোরজোড় শুরু করেন। খোঁজ পড়ে বরের। সে তো অনেকক্ষণ হল দরজা বন্ধ করে সাজসজ্জায় ব্যস্ত। শুরু হয় কড়া নাড়া। তারপর দরজায় ধাক্কা। কোনও সাড়াশব্দ না পেয়ে এরপর আর অপেক্ষা না করে সকলে দরজা ভেঙে ফেলেন।

দরজা ভেঙে ঘরে ঢুকতেই বিয়ে বাড়ির সব আনন্দ নিমেষে উবে যায়। ঘরে সিলিং ফ্যানে ঝুলছে বরের দেহ। বিয়ের ঠিক আগেই এভাবে বিয়ের অনুষ্ঠানে এসে বরের আত্মহত্যার ঘটনায় বিয়ের আসর শোকে ছেয়ে যায়। কান্নার রোল ওঠে। পুলিশ এসে সন্দীপ নামে ওই যুবকের দেহ উদ্ধার করেছে। পেশায় প্রযুক্তিবিদ ওই যুবক কেন আত্মহত্যা করলেন? তাও আবার বিয়ের ঠিক আগের মুহুর্তে! তা খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের দিলসুখনগর এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026