National

অযোধ্যা মামলার রায়ে অখুশি সুন্নি ওয়াকফ বোর্ড

অযোধ্যা মামলার রায়ে খুশি হতে পারল না সুন্নি ওয়াকফ বোর্ড। সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দিয়েছে অযোধ্যার বিতর্কিত জমির অধিকার কেবল রামলালার। বাকি ২ পক্ষ নির্মোহি আখড়া ও সুন্নি ওয়াকফ বোর্ডের ওই জমির ওপর কোনও অধিকার নেই। তবে সুন্নি ওয়াকফ বোর্ড মসজিদ তৈরির জন্য অযোধ্যাতেই ৫ একর জমি পাবে। এই রায় বার হওয়ার পর যখন হিন্দু সংগঠনগুলি খুশি ব্যক্ত করেছে। সেখানে এই রায়ে তাঁরা অখুশি বলে জানিয়েছেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরইয়াব জিলানি।

জিলানি বলেছেন, তাঁরা সুপ্রিম কোর্টের রায়কে সম্পূর্ণ মর্যাদা দিয়েই জানাচ্ছেন তাঁরা খুশি নন। তাঁদের আশানুরূপ সিদ্ধান্ত এদিন হয়নি। এই রায়ের পর্যালোচনার দাবি নিয়ে তাঁরা ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন। তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তাঁরা তাঁদের আইনজ্ঞদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে তাঁরা রিভিউ পিটিশন জমা করবেন কিনা। পাশাপাশি জিলানি এটাও স্বীকার করেছেন যে সুপ্রিম কোর্টের এই রায় ভারতের দীর্ঘমেয়াদী ভাল রায় বলেই প্রমাণিত হবে।

অযোধ্যার বিতর্কিত জমি সুপ্রিম কোর্ট রামলালার হাতে তুলে দেওয়ার পর এই রায়কে স্বাগত জানিয়েছে আরএসএস। আরএসএস-এর তরফে জানানো হয়েছে যে এটা কারও হার বা জিত নয়। কেন্দ্রের সঙ্গে কথা বলে মন্দির গঠন করা হবে। তবে কীভাবে কোন পদ্ধতি মেনে হবে তা আলোচ্য। এখনই তা নিয়ে মন্তব্য করা যাচ্ছেনা। আলোচনার মধ্যে দিয়ে রাস্তা তৈরি হবে। এদিন একথা জানান আরএসএস প্রধান মোহন ভাগবত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026