National

সিনেমা হলের বাইরে স্ত্রী ও শ্যালিকার প্রহার স্বামী ও সহকর্মী তরুণীকে

নাটক বলতে যা বোঝায় একদম তাই। ফলে পুরো ঘটনায় মধ্যস্থতা ফেলে চারধারে দাঁড়িয়ে মানুষজন মজা দেখলেন। ভিডিও করলেন। আর সেই ভিডিও আপলোড করে দিলেন সোশ্যাল সাইটে। এসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয় না। এমন মশলাদার বিষয়ে ভিডিও স্বভাবতই ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে এক তরুণ ও তরুণীকে বেদম পেটাচ্ছেন ২ মহিলা। অবশেষে পুলিশি মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

ঘটনার সূত্রপাত এক যুবকের সহকর্মী তরুণীকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া দিয়ে। গত রবিবার মধ্যপ্রদেশের ভোপালে দুপুরে এঁরা সিনেমা দেখতে যান। এদিকে এই খবর কোনওভাবে ওই যুবকের স্ত্রীর কানে পৌঁছে যায়। স্ত্রী নিজের বোনকে নিয়ে হলের বাইরে অপেক্ষায় থাকেন। সিনেমা শেষ হলে তাঁর স্বামী ও সহকর্মী তরুণী হলের বাইরে আসতেই স্ত্রী ও শ্যালিকা এগিয়ে আসেন। রণংদেহী মূর্তিতে তাঁরা দুজনে ঝাঁপিয়ে পড়েন ওই তরুণীর ওপর। তাঁর চুলের মুঠি ধরে নেড়ে দিতে থাকেন তাঁরা। সেইসঙ্গে চলে যথেচ্ছ ঘুষি।

সিনেমা হলের বাইরে তখন অনেক মানুষ ঘোরাফেরা করছিলেন। সকলেই থমকে যান এমন এক ঘটনা দেখে। কী হচ্ছে বোঝার চেষ্টা করেন। অনেকে আঁচ করতে পারেন কী হচ্ছে। মোবাইল ক্যামেরায় উঠতে থাকে পুরো ঘটনার ভিডিও। এদিকে সহকর্মীকে সিনেমা দেখাতে নিয়ে এসে এমনভাবে অপদস্থ হতে দেখে স্ত্রী ও শ্যালিকার হাত থেকে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন যুবক। তাতে হিতে বিপরীত হয়। এবার স্বামীও বেদম প্রহারের শিকার হন। এমন বেশ কিছুক্ষণ চলার পর সেখানে হাজির হয় পুলিশ। পুলিশ কোনওক্রমে ওই ২ মহিলাকে আটকায়। দুজনের হাত থেকে পুলিশই ওই যুবক ও তাঁর সহকর্মীকে উদ্ধার করে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026