National

বাড়িতে ঢুকে তরুণ আইনজীবীকে গুলি করে হত্যা

খুব একটা বেশিদিন হয়নি তিনি জেলা আদালতে প্র্যাকটিস করা শুরু করেছিলেন। এক বছরের কিছু বেশি সময়। বয়সও কম। ২৮ বছর। তবে এই বয়সেই আইনজীবী হিসাবে কম সময়ে সুনাম পেতে শুরু করেছিলেন ইদ্রিস আলি। খুবই নরম স্বভাবের বলে পরিচিত ছিলেন। ফলে সকলে তাঁকে পছন্দও করতেন। কিন্তু এই তরুণ আইনজীবীকে ভোরের দিকে তাঁরই বাড়িতে ঢুকে গুলি করে পালাল আততায়ী।

ইদ্রিস আলির দাদা মহম্মদ আলি জানিয়েছেন, ভোরেই বাড়িতে ঢুকে ইদ্রিসকে গুলি করে আততায়ী। কিন্তু কেন তাঁকে গুলি করা হল তা পরিস্কার নয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। প্রয়াগরাজ ডিসট্রিক্ট কোর্ট-এ প্র্যাকটিস করতেন ইদ্রিস। ওই আদালতের বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে ইদ্রিসের পরিবারকে সবরকম সাহায্য দেওয়া হবে।

পুলিশ ঘটনার তদন্তে নেমে দেহটি ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তের পর পুলিশও এই হত্যার কোনও মোটিভ খুঁজে পাচ্ছেনা। তবে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আততায়ী কে বা তার সঙ্গে ইদ্রিসের কী যোগাযোগ তাও খতিয়ে দেখা হচ্ছে। মমালা সংক্রান্ত কোনও আক্রোশ কাজ করল কিনা তাও দেখছে পুলিশ। এদিকে এভাবে বাড়িতে ঢুকে এক আইনজীবীকে হত্যা করে পালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026