National

ফুটপাথে শুয়ে থাকা ২ ঘুমন্ত পথ শিশুকে পিষে দিল বেপরোয়া বাস

রাতের শহরে ফুটপাথে শুয়ে থাকা কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরের চেনা ছবি। বহু গৃহহীন মানুষের দিন কাটে ফুটপাথেই। সেখানেই তাঁদের ঘর সংসার, সন্তান সন্ততি। ফুটপাথেই রান্নাবান্না। সেখানেই পাত পেড়ে খাওয়া। আবার রাতে ফুটপাথেই একটা চাদর পেতে ঘুম। সময় বদলায় কিন্তু এই ছবি বদলায় না। আর রাস্তার ধার ঘেঁষা ফুটপাথে শুয়ে থাকা এসব মানুষ শিকার হন কিছু বেপরোয়া গাড়ির প্রবল গতির। এভাবেই একটি দ্রুত গতির বাস এবার পিষে দিল ২ পথ শিশুকে। যারা রাতে ফুটপাথের ধারেই পরিবারের সঙ্গে শুয়ে ঘুমচ্ছিল।

পুলিশ জানাচ্ছে, বাসটি দিল্লি থেকে আসছিল। ফৈজাবাদ হয়ে লখনউ পৌঁছয় রাতে। লখনউয়ের রাতের রাস্তা ধরে দ্রুত গতিতে ছুটছিল বাসটি। এই সময় কোনওভাবে চালক নিয়ন্ত্রণ হারায়। বাস রাস্তা ছেড়ে উঠে পড়ে ফুটপাথে। সেখানে শুয়ে থাকা একটি পরিবারের ওপর দিয়ে চলে যায় বাসের চাকা। তারপর সেটি গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে থেমে যায়।

ঘটনাস্থলেই চাকায় পিষে গিয়ে মৃত্যু হয় ২ শিশুর। পরিবারটির অন্যরাও চাকায় আঘাত পেয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। শিশু ২টির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। চালককে খুঁজছে পুলিশ। বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026