National

আজ থেকে আর আলাদা রাজ্য নয় জম্মু কাশ্মীর

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই কেন্দ্র জানিয়ে দিয়েছিল জম্মু কাশ্মীরকে ভেঙে ২টি ভাগ করা হবে। ২ কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে যাবে এই রাজ্য। একটি হবে জম্মু কাশ্মীর। অন্যটি লাদাখ। জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা হারানোয় ভারতে রাজ্যের সংখ্যা কমে দাঁড়াল ২৮টি। অন্যদিকে ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলের জায়গায় ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল হল মোট ৯টি।

বৃহস্পতিবার ২ কেন্দ্রশাসিত অঞ্চলে শপথ গ্রহণ করলেন ২ লেফটেন্যান্ট গভর্নর। জম্মু কাশ্মীরের দায়িত্বে এলেন জিসি মুর্মু। লাদাখের দায়িত্বে এলেন রাধাকৃষ্ণ মাথুর। বাংলার ৫ শ্রমিককে জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার পর গোটা উপত্যকা জুড়েই বাড়তি নিরাপত্তা বন্দোবস্ত হয়েছে। এদিন ছিল ২ লেফটেন্যান্ট গভর্নরের শপথগ্রহণ। সেইসঙ্গে ২টি ভাগে ভেঙে ২টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল জম্মু কাশ্মীর। ফলে এদিন যাতে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ না ঘটতে পারে সেদিকে কড়া নজর রাখা হয়েছিল।

২ দিন আগেই জম্মু কাশ্মীরে ঘুরে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল। তারা এলাকা ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে। অবস্থা সচক্ষে পর্যবেক্ষণ করে যান দলের সদস্যরা। এদিকে জম্মু কাশ্মীর জুড়ে এখনও সক্রিয় নয় কোনও রাজনৈতিক দল। এখনও পূর্ণ স্বাভাবিকতা ফিরতে সময় হয়তো লাগবে। এদিকে ২টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাওয়ার পর এবার সেখানে প্রশাসন কোন পথে এগোয় সেদিকে চেয়ে সকলেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026