National

তাপস পালের ৩ দিনের সিবিআই হেফাজত

রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ তাপস পালকে এদিন ভুবনেশ্বর আদালতে পেশ করে সিবিআই। সিবিআইয়ের তরফে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের জন্য হেফাজত চাওয়া হয়েছিল। আদালত ৩ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেছে। তার আগে গত শুক্রবার তাপসবাবুকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের পর সদুত্তর না মেলায় গ্রেফতার করে সিবিআই। রাতেই তাঁকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়। সেখানেই সিবিআই লকআপে রাত কাটান প্রাক্তন এই টলিউড তারকা। সূত্রের খবর, লকআপে মশার কামড়ে কিছু বিব্রত হতে হয় তাঁকে। তবে মেঝেতে শুয়ে রাত কাটালেও মুখে একটা কথাও বলেননি তিনি। এদিন আদালতে কিন্তু তাপসবাবুর বাঁধ ভাঙে। এজলাসে কেঁদে ফেলেন তাপসবাবু। ভুবনেশ্বরেই রয়েছেন তাঁর সহধর্মিণীও। এদিকে তাপস পালকে জিজ্ঞাসাবাদ করে ‌রোজভ্যালি কাণ্ডে অনেক তথ্য হাতে আসতে পারে বলে মনে করছে সিবিআই।

 

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026