National

দিওয়ালীতে হামলা চালাতে পারে পাক সন্ত্রাসবাদী সংগঠন

দিওয়ালীর দিন যখন গোটা দেশ আনন্দে মশগুল থাকবে তখন সেই উৎসবকে মাটি করতে সবরকম চেষ্টা করতে পারে পাক সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ। তাদের মূল লক্ষ্য হতে পারে দিল্লি। দিল্লির যেখানে যেখানে সবচেয়ে বেশি সংখ্যায় মানুষের ভিড় হয় সেখানে সেখানে নিরাপত্তা সবচেয়ে বেশি জোরদার করা হয়েছে। ভারত-পাক সীমান্তে ২ জইশ কমান্ডারের মধ্যে টেলিফোনে কথাবার্তা জানতে পেরে এমনই তথ্য হাতে এসেছে ভারতীয় গোয়েন্দাদের। তারপরই দিওয়ালীর দিনকে সামনে রেখে আগে থেকেই দিল্লির কোণায় কোণায় নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে।

দিল্লির সরোজিনী নগর, লাজপত নদর, করোল বাগ, বেঙ্গলি মার্কেট, কনট প্লেস, খান মার্কেট, ইন্ডিয়া গেট, রাজপথ, দিল্লি জিমখানা সহ বিভিন্ন এলাকায় সুরক্ষা ব্যবস্থা অনেক বাড়ানো হয়েছে। মাছি গলার উপায় নেই। বিশেষত উৎসবের দিনে যেখানে মানুষ সবচেয়ে বেশি ভিড় জমাতে পারেন সেখানে প্রায় প্রতি ইঞ্চি নজরদারির মধ্যে রাখা হচ্ছে। সব শপিং মল, বাজার, মাল্টিপ্লেক্স আধাসেনা দিয়ে মুড়ে ফেলা হয়েছে।

সংবাদ সংস্থা পুলিশ সূত্রে জানতে পেরেছে, গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী দিল্লির বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে দিল্লির পুলিশ স্টেশন ও পুলিশ কলোনিগুলিও টার্গেট হতে পারে। সেখানে আত্মঘাতী হামলা বা সরাসরি আক্রমণ হানতে পারে সন্ত্রাসবাদীরা। ফলে সে বিষয়টিও নজরে রাখা হচ্ছে। দিল্লি তো বটেই, এছাড়া মুম্বই, বেঙ্গালুরু, আমেদাবাদের মত শহরেও সুরক্ষা বন্দোবস্ত অনেকটাই বাড়ানো হয়েছে দিওয়ালীতে। যাতে সেখানে দিওয়ালীর খুশি নষ্ট না করতে পারে সন্ত্রাসবাদীরা। এছাড়াও দেশের বড় শহরগুলিতে বিশেষ নজরদারির বন্দোবস্ত থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026