National

থানার মধ্যেই পুলিশ বাবার হাতে খুন ছেলে

থানায় তখন কর্মরত অবস্থায় ছিল বাবা। বাবার সঙ্গে তাই কিছু বিষয়ে কথা বলতে থানাতেই হাজির হয়েছিল ছেলে। থানায় আসার পর ২ জনে প্রবল তর্ক শুরু হয়। কিন্তু থানারই কর্মী তার ছেলের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছে ভেবেই হয়তো অন্য পুলিশকর্মীরা কোনও পদক্ষেপ করেননি। এদিকে বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় চলার পর আচমকাই নিজের রিভলভার বার করে বাবা। ছেলের দিকে তাক করে গুলি চালায়। খুব কাছ থেকে গুলি খেয়ে রক্তাক্ত অবস্থায় থানাতেই লুটিয়ে পড়ে ছেলে।

গত বৃহস্পতিবার এই ঘটনায় ঘটে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চৌরিচৌরা পুলিশ স্টেশনে। এখানেই কর্মরত ছিল হেড কনস্টেবল অরবিন্দ যাদব। অরবিন্দের সঙ্গে দেখা করতে আসেন তার ছেলে বিকাশ যাদব। সেখানেই ঝগড়া। তারপর গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকাশের। একেবারে থানার মধ্যে সকলের সামনে এই হত্যাকাণ্ডের পর অন্য পুলিশকর্মীরা সহকর্মী অরবিন্দ যাদবকে গ্রেফতার করেন।

অরবিন্দ যাদবের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান বিকাশ। প্রথম পক্ষের স্ত্রী গাজিপুরে আলাদা থাকেন। বাবা ও ছেলের মধ্যে ঝগড়া লাগে একেবারেই পারিবারিক কারণে। কিন্তু পারিবারিক ঝগড়ার মাঝে যে অরবিন্দ গুলি চালিয়ে দেবে তা কল্পনাও করতে পারেননি তাঁর সহকর্মীরা। অরবিন্দ যাদবের লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ মহলেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026