National

ক্ষমতা বাড়াতে পুরুষ ভাল্লুকের জননাঙ্গ কেটে খেত চোরা শিকারি

মূলত বাঘ শিকার করাই ছিল তার কাজ। বিভিন্ন জঙ্গলে লুকিয়ে বাঘ শিকার করত। কিন্তু তাকে কিছুতেই ধরতে পারত না বন বিভাগ। তবে বাঘ শিকারের পাশাপাশি তার শখ ছিল শ্লথ বেয়ার প্রজাতির ভাল্লুক শিকার করা। এই ভাল্লুক শিকারের কিন্তু একদম অন্য উদ্দেশ্য ছিল তার। ভাল্লুক শিকার করত পুরুষ ভাল্লুকের জননাঙ্গ কেটে খাওয়ার জন্য। ভারতে আদিবাসীদের একাংশের ধারণা পুরুষ ভাল্লুকের জননাঙ্গ কেটে খেলে পুরুষদের যৌনক্ষমতা বৃদ্ধি পায়। সেই ধারণায় বিশ্বাসী ছিল কুখ্যাত চোরা শিকারি জাসরত। তাই সে লুকিয়ে ভাল্লুক শিকার করত। সাধারণত শ্লথ বেয়ার চোরা শিকারিরা শিকার করে তার গলব্লাডার ও পিত্তটি বিক্রি করার জন্য। বিদেশের বাজারে এর দাম প্রচুর। বিদেশে অনেকের ধারণা এগুলি খেলে ক্যানসার, পুরনো ব্যথা ও হাঁপানি সেরে যায়।

ভারতের সবচেয়ে ভয়ানক চোরা শিকারির নাম জাসরত ওরফে আরলেন ওরফে লুজালেন। নাম ভাঁড়িয়ে বিভিন্ন জঙ্গলে চোরা শিকার করত সে। তার প্রধান শিকার ছিল বাঘ। বন বিভাগের কাছে ওই ব্যক্তিই ছিল ভারতের সবচেয়ে ভয়ঙ্কর চোরা শিকারি। যার নাগাল পেতে কালঘাম ছুটে যাচ্ছিল বন কর্মীদের। জঙ্গলটাকে খুব ভাল করে চেনায় তাকে ধরা আরও মুশকিল হচ্ছিল। বন বিভাগের এসটিএফ তাকে গ্রেফতার করতে গত ১২ বার চেষ্টা করে। কিন্তু প্রতিবারই বিফল হয়।

অবশেষে জাসরতকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করল বন বিভাগের এসটিএফ। এর আগেও একবার বাঘ শিকারের জন্য তাকে গ্রেফতার করা হয়। কিন্তু পরে সে জামিনে ছাড়া পায়। ফের সে তার চোরা শিকার শুরু করে। ময়ূরও প্রচুর শিকার করত সে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করে এই চোরাচালান চক্রের গোড়ায় পৌঁছতে চাইছে বন বিভাগ। বাঘ, শ্লথ বেয়ার বা ময়ূরের বিভিন্ন অংশ বিদেশের বাজারে বিক্রি করলেও পুরুষ ভাল্লুকের জননাঙ্গ সে কাউকে দিত না। ওটা রেখে দিত নিজে খাবে বলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026