National

হাসপাতালে আগুন, পুড়ে মৃত ৪ মাসের শিশু

মাত্র ৪ মাস বয়স। অসুস্থতার কারণে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। রাখা হয়েছিল নবজাতকদের আইসিইউ-তে। সেখানে ভর্তি ছিল মোট ৬টি শিশু। এখানে প্রধানত ইনকিউবেটরে শিশুদের রাখা হয়েছিল। হাসপাতালের ৫ তলায় শিশুদের আইসিইউ-টি রয়েছে। এছাড়াও বিভিন্ন তলায় শিশুদের চিকিৎসা চলছে। কারণ এটি পুরোটাই একটি শিশু হাসপাতাল। সেই বেসরকারি শিশু হাসপাতালেই সোমবার আচমকা আগুন লেগে যায়।

আগুন লাগে হাসপাতালের ৫ তলায়। যেখানে শিশুদের আইসিইউ রয়েছে। আগুনে পুড়ে যায় সেখানে ইনকিউবেটরে থাকা ৬টি নবজাতকের দেহ। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়। বাকি ৫ জনের দেহও কিছুটা দগ্ধ হয়েছে। তাদের দ্রুত অন্য হাসপাতালে পাঠানো হয়। অন্য হাসপাতালে পাঠানো হয় ওই হাসপাতালে ভর্তি অন্যান্য তলায় থাকা ৪০টি শিশুকেও।

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের একটি বেসরকারি শিশু হাসপাতালে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় দমকল। আগুন নেভায়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন ছড়ায়। তবে সঠিক কারণ জানতে তদন্ত চালাচ্ছে তারা। শিশুদের অভিভাবকরা এই ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির ফল বলে দাবি করেছেন। তেলেঙ্গানা সরকার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026