National

কোনওরকমে তাজমহল দেখেই আগ্রা ছেড়ে পালাচ্ছেন পর্যটকেরা

ভারতের দ্রষ্টব্য স্থান কী কী? এ প্রশ্ন যদি অন্য কোনও দেশে গিয়ে করা হয় তাহলে হয়তো একসঙ্গে স্থান, কাল, পাত্র নির্বিশেষে উত্তর মিলবে তাজমহল। সেই তাজমহলের শহরে এখন বিদেশি পর্যটকরা আসলেও ক্রমশ কমছে দেশি পর্যটকের সংখ্যা। আগ্রা শহরেই ঢুকতে চাইছেন না পর্যটকেরা। তাঁরা এলেও তাজমহল দেখেই শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। আগ্রার অন্যান্য দ্রষ্টব্য স্থানে যাওয়ার চেষ্টাই করছেননা তাঁরা। অন্তত এমনই দাবি করছেন আগ্রারই একাংশের ব্যবসায়ী। তাজমহলের জন্যই আগ্রার সুনাম। এ শহরের অর্থনীতি অনেকটাই পর্যটন নির্ভর, যা দাঁড়িয়ে আছে কেবলমাত্র তাজমহলকে সামনে রেখে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আগ্রা শহরের হাল এখন বেহাল। রাস্তা খানাখন্দে ভরা। উঁচু নিচু রাস্তা ধরে চলা দায়। শহরের পরিকাঠামো রীতিমত খারাপ। আর এই বেহাল অবস্থার কথা ভেবেই নাকি পর্যটকরা তাজমহল দর্শন সেরেই শহর ছেড়ে কোনওক্রমে পালাচ্ছেন। আর একটাও জায়গায় যাওয়ার কথা স্বপ্নেও আনছেন না। তাজমহল না থাকলে এখানে এত খারাপ পরিস্থিতিতে কেউ আসত না বলেও দাবি করেছেন ব্যবসায়ীরা।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও জানেন আগ্রার রাস্তার বেহাল দশার কথা। তিনি ১৫ দিনের মধ্যে পুরসভাকে আগ্রার সব রাস্তা ঠিক করার নির্দেশ দিয়েছেন। কিন্তু সেই নির্দেশ পালনের উদ্যোগ এখনও দেখা যায়নি। বরং গোটা শহর জুড়ে শুধুই বড় বড় গর্ত। রাস্তা ভাঙাচোরা। গাড়ি গতিই তুলতে পারেনা রাস্তার জন্য। বর্ষার পর আগ্রার এমন দশা নতুন নয়। কিন্তু তা দ্রুত সারানোই এখন বড় চ্যালেঞ্জ। কারণ তাজমহল দেখার পর মানুষ যদি শহরে নাই থাকেন। শহরের অন্যত্র না যান তাহলে মার খাবে ব্যবসা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026