National

মাকে হত্যা করে রেলের চাকায় ২ টুকরো অধ্যাপক ছেলে

পড়াশোনায় তার সুনাম ছিল। মাত্র ২৫ বছর বয়সেই দিল্লির সেন্ট স্টিফেনস কলেজে পড়ানোর সুযোগ পায়। সেখানেই পড়াত কেরালারা বাসিন্দা অ্যালেন স্ট্যানলে। মায়ের সঙ্গে থাকত দিল্লিতেই। পুলিশ জানাচ্ছে পড়াশোনায় কৃতী অ্যালেন কয়েকদিন আগে মাকে আত্মহত্যার জন্য জোর করতে থাকে। মা তাতে রাজি না হওয়ায় অগত্যা মাকে হত্যা করে সে। এদিকে পুলিশ আরও জানতে পেরেছে অ্যালেনের মা লুসি কেরালায় একজনকে আত্মহত্যায় উৎসাহ দেওয়ার অভিযোগে আগেই গ্রেফতার হন। পরে জামিনে মুক্ত ছিলেন তিনি। সেই লুসিকে ৫ দিন আগে ছেলের হাতেই খুন হতে হয়। পুলিশ লুসির দেহ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

মাকে হত্যার অভিযোগে অ্যালেনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তাকে খুঁজছিলেন পুলিশ আধিকারিকরা। এই সময় তাঁরা একটি খবর পান। পুলিশ জানতে পারে দিল্লির কাছে রোহিল্লা রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের কাছে একটি ২ টুকরো দেহ পড়ে আছে। পুলিশ শনিবার এই খবর পায়। দেহ উদ্ধার করে। দেহের পকেট থেকে কিছু কাগজ ও ড্রাইভিং লাইসেন্স পান পুলিশ আধিকারিকরা। সেই দেখে তাঁরা নিশ্চিত হন দেহটি অ্যালেনের।

অ্যালেন কেরালার কোট্টায়াম এলাকার বাসিন্দা। দিল্লিতে আসে পড়াতে। যে সেন্ট স্টিফেনস কলেজে অ্যালেন পড়াত সেখানে এই মৃত্যুর খবর পুলিশ জানায়। কলেজে কিন্তু রীতিমত জনপ্রিয় ছিল অ্যালেন। মিশুকে স্বভাবের মানুষ হিসাবেই ছিল পরিচিত। সকলের সঙ্গে আলাপ করতে পছন্দ করত। তার এমন পরিণতি ও মাকে হত্যার ঘটনায় হতবাক তার ছাত্রছাত্রী থেকে সহকর্মীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026